চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লোক গানের উৎসবে ছয় কিংবদন্তিকে স্মরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:48 পূর্বাহ্ন 15, নভেম্বর 2019
in বিনোদন
A A

বাংলা গানের ছয় কিংবদিন্তকে উৎসর্গ করে শুরু হলো তিন দিনব্যাপী লোক গানের সবচেয়ে বড় আসর ‘ঢাকা আন্তর্জাতিক লোক গানের উৎসব’। যেখানে ছায়া হয়ে পাশে রইলেন সুবীর নন্দী, বারী সিদ্দিকী, শাহনাজ রহমতউল্লাহ, আহমেদ ইমতিয়াজ বুলবুল, ফকির আব্দুর রব শাহ এবং আইয়ুব বাচ্চু।

বাংলার লোকগানকে বিশ্ব-দরবারে তুলে ধরতে সান ফাউন্ডেশনের উদ্যোগে ও সান কমিউনিকেশনস লিমিটেডের আয়োজনে বসেছে লোকসংগীতের এই মহা উৎসব।

সন্ধ্যায় সর্বপ্রথম মঞ্চে ওঠে প্রেমা ও ভাবনা নৃত্য দল তাদের লোক নৃত্য পরিবেশনা নিয়ে। এরপরেই বাংলা গানের ছয় মহারথীর উপর নির্মিত একটি ভিডিওচিত্র দেখানো হয় উদ্বোধনী অনুষ্ঠানে। বাংলা গানের এই কিংবদন্তিদের উৎসর্গ করেই শুরু হয় ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট ২০১৯’।

স্বাগত বক্তব্যে সান ফাউন্ডেশন ও সান কমিউনিকেশনস লিমিটেডের চেয়ারম্যান  অঞ্জন চৌধুরী বলেন, লোকসংগীত হচ্ছে আমাদের প্রাণের গান। এই সংগীতকে আমরা সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই। আমরা খুব আনন্দিত যে, সারা বিশ্বের মানুষ এখন আমাদের এই অনুষ্ঠানের সাথে পরিচিত হচ্ছে।’ তিনি অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সবাইকে এবং দর্শকদের সান ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ঢাকা ব্যাংক লিমিটেডের ফাউন্ডার চেয়ারম্যান আব্দুল হাই সরকার বলেন, আয়োজকদের ধন্যবাদ বাংলার লোকসংগীতকে এগিয়ে নেয়ার জন্য। ঢাকা ব্যাংক খুবই আনন্দিত এই আয়োজনে যুক্ত হতে পেরে।’

সম্মানিত অতিথি হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব ড. আবুল কালাম আব্দুল মোমেন, এমপি, বলেন, লোকসংগীত আমাদের হাসি বেদনার বহিঃপ্রকাশ। এ গানের সম্পর্ক আমাদের নাড়ির সাথে। সকল দেশি বিদেশি লোকসংগীতশিল্পীদের এবং আয়োজকদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই।’

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি, ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট ২০১৯ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

তিনি বলেন, লোকসংগীত জীবনের কথা বলে। এই গানের মাধ্যমে মানুষের হৃদয়ের অব্যক্ত কথাগুলো বলা হয়। সংগীত চর্চা ও সংস্কৃতি চর্চা তরুণ সমাজকে বিপথে যেতে দেয় না।’ তিনি এই উৎসবের সাথে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ, এমপি।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন সুদূর জর্জিয়া থেকে আগত জনপ্রিয় ফোক ব্যান্ড শেভেনেবুরেবি। বাংলাদেশের খ্যাতিম্যান লোকশিল্পী শাহ্ আলম সরকার পরিবেশন করেন বাংলাদেশের লোকসংগীত। সর্বশেষ ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্টে-এর মঞ্চে ওঠে দ্য কিং অব ভাংড়া খ্যাত ভারতের দালের মেহেন্দি। পরিবেশন করেন জনপ্রিয় সব পাঞ্জাবি গান।

Tags: আইয়ুব বাচ্চুআহমেদ ইমতিয়াজ বুলবুলবারী সিদ্দিকীলিড বিনোদনলোক গানশাহনাজ রহমতউল্লাহসুবীর নন্দী
Previous Post

সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া শহর হেরাক্লিয়ন

Next Post

রুনা লায়লাকে নিয়ে দালের মেহেন্দির উচ্ছ্বাস

Next Post

রুনা লায়লাকে নিয়ে দালের মেহেন্দির উচ্ছ্বাস

ক্যালিফোর্নিয়ায় স্কুল সহপাঠীর গুলিতে ২ শিক্ষার্থী নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT