চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক লাফে র‌্যাঙ্কিংয়ের ৩৮-এ নাঈম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:33 অপরাহ্ন 11, নভেম্বর 2019
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

অভিষেকেই আলো ছড়ানো নাঈম শেখ আইসিসির সবশেষ টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে পুরস্কারটা পেলেন হাতেনাতেই। এক লাফে ৩৮তম অবস্থানে উঠে এসেছেন বাংলাদেশের ২০ বছর বয়সী বাঁহাতি ওপেনার।

সমান ৪৯৮ রেটিং পয়েন্ট নিয়ে ইংল্যান্ড তারকা জনি বেয়ারস্টোর সঙ্গে যৌথভাবে র‌্যাঙ্কিংয়ে এই অবস্থানে আছেন ভারত সিরিজেই আন্তর্জাতিক অঙ্গনে অভিষিক্ত নাঈম। ভারতে তিন ম্যাচে তিনি যথাক্রমে ২৬, ৩৬ ও ৮১ রান উপহার দিয়েছেন।

টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ত্রিশের কোটায় আছেন কেবল একজন। টাইগারদের সবার উপরে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অবনমন হয়েছে তার, এখন আছেন ২৯ নম্বরে। ভারতে অপরাজিত ১৫, ৩০ আর ৮ রান এসেছে অধিনায়কের ব্যাটে।

ওপেনার লিটন দাস আছেন র‌্যাঙ্কিংয়ের ৪১ নম্বরে, অবনমন হয়েছে তারও। সবশেষ সিরিজে তিন ম্যাচে তার ব্যাটে এসেছে মোটে ৪৫ রান। ৫১তে আছেন সৌম্য সরকার, ৬৯ রান দিয়েছেন তিনি সবশেষ সিরিজে।

র‌্যাঙ্কিংয়ের ৫২তে মুশফিকুর রহিম আর ভারত সিরিজে দলের বাইরে থাকা সাব্বির রহমান আছেন ৫৩তম হয়ে। মুশফিক দিল্লিতে ম্যাচজয়ী অপরাজিত ৬০ রানের ইনিংস খেললেও শেষ দুই ম্যাচে ব্যর্থ হয়েছেন।

সেরা একশোতে বাংলাদেশের অন্যদের মধ্যে আছেন কেবল তামিম ইকবাল, ৬৪তে, তিনি টানা দুই সিরিজ স্বেচ্ছা বিরতিতে।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে ত্রিশে নেই বাংলাদেশের কেউ। ৩২ নম্বরে আছেন মোস্তাফিজুর রহমান, টেবিলে অবনমন হয়েছে বাঁহাতি পেসারের, ভারতে তিন ম্যাচে উইকেটের দেখা পাননি।

অবনমন হয়ে ৮১তে মাহমুদউল্লাহ, আর চার বছর পর ফিরে ভালো করা পেসার আল-আমিন হোসেন তার সঙ্গে একই অবস্থানে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করে। সেরা একশোতে নেই টাইগারদের আর কোনো বোলার।

অলরাউন্ডারদের মধ্যে ২২৫ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের চার নম্বরে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ভারতে শেষ ম্যাচে ২ উইকেট নেয়া সৌম্য অলরাউন্ডিংয়ে উন্নতি করে উঠে এসেছেন ৩০ নম্বরে, এ অবস্থানে যৌথভাবে আছেন পাকিস্তানের ইমাদ ওয়াসিমের সঙ্গে।

দুই বছর নিষিদ্ধ সাকিব আল হাসানকে টি-টুয়েন্টির ব্যাটিং-বোলিং-অলরাউন্ডার কোনো বিভাগের র‌্যাঙ্কিং-রেটিংয়েই রাখেনি আইসিসি!

Tags: নাঈম শেখবাংলাদেশ -ভারত সিরিজলিড স্পোর্টস
Previous Post

রণবীর নাকি কপিল দেব?

Next Post

দর্শককে পর্দায় আটকে রাখার শক্তি আছে ১১টি গল্পেই: কিবরিয়া ফারুকী

Next Post

দর্শককে পর্দায় আটকে রাখার শক্তি আছে ১১টি গল্পেই: কিবরিয়া ফারুকী

কঠিন প্রশ্নের উত্তর দিতে চান না নাঈম শেখ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT