চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৭৫ করলেই সিরিজ বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:22 অপরাহ্ন 10, নভেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের বিপক্ষে প্রথমবারের মতো টি-টুয়েন্টি সিরিজ জিততে বাংলাদেশকে করতে হবে ১৭৫ রান। তৃতীয় তথা শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৭৪ রান করেছে স্বাগতিকরা। নাগপুরের উইকেট বিচারে এই রান যেকোনো দলের জন্যেই অত্যন্ত চ্যালেঞ্জিং!

চারটি জুটি বাংলাদেশের জন্য ম্যাচটা কঠিন করে তুলেছে। ধাওয়ান-রাহুলের ৩২ রান, রাহুল-শ্রেয়াসের ৫৯, শ্রেয়াস-পান্টের ৪৫ ও পান্ডে-দুবের ৩০ রান। সেইসঙ্গে বাংলাদেশের একাধিক ক্যাচ মিস ও বাজে ফিল্ডিংও যোগ হয়েছে।

অথচ শুরুটা কী দারুণই না করেছে বাংলাদেশ। যে রোহিত শর্মা আগের ম্যাচে বাংলাদেশকে একাই ম্যাচ থেকে ছিটকে দিয়েছিলেন। এদিন তিনি দাঁড়াতেই পারেননি। ভারত অধিনায়ককে দুর্দান্ত এক ডেলিভারিতে ফেরান শফিউল ইসলাম।

তিন ম্যাচে দ্বিতীয়বার রোহিতকে আউট করলেন শফিউল। এর আগে দিল্লির প্রথম টি-টুয়েন্টিতেও ভারত অধিনায়ককে সাজঘরের রাস্তা ধরিয়েছিলেন টাইগার পেসার।

এদিন শফিউলের ভেতরে ঢোকা বল সোজা ব্যাটে খেলার চেষ্টা করেছিলেন রোহিত, বল ব্যাটে না লেগে একটু কোনা ছুঁয়ে তার লেগস্টাম্প উপড়ে দেয়। মাত্র দুই রান করেই ফিরতে হয় তাকে।

রোহিত ফেরার সময় ভারতের খাতায় রান মাত্র ৩। পরে ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা শেখর ধাওয়ানকে মাহমুদউল্লাহর ক্যাচ বানান সেই শফিউলই। ১৬ বলে ১৯ করেন বাঁহাতি ওপেনার।

শুরুতে দুই উইকেট তুলে নিয়ে ভারতকে চাপে ফেলেছিল বাংলাদেশ। শুধু চাপে নয়, ধাওয়ান ফেরার দুই বল বাদে একরকম খাদে পড়তে পারত ভারত। কিন্তু সেটা হয়নি বিপ্লবের হাত থেকে ক্যাচ ফসকে যাওয়ায়।

যে ওভারে ধাওয়ান ফেরেন সেই ওভারেই শফিউলের করা পঞ্চম বলে স্কয়ারকাট খেলতে গিয়েছিলেন ক্রিজে নতুন শ্রেয়াস আয়ার। কিন্তু বল ভালো টাইমিং না হওয়ায় সহজ ক্যাচ চলে যায় পয়েন্টে দাঁড়িয়ে থাকা বিপ্লবের হাতে। একটু লাফিয়ে সে ক্যাচ নিতে গিয়ে অবিশ্বাস্যভাবে ফেলে দেন বিপ্লব। পরে লোকেশ রাহুলের হাফসেঞ্চুরিতে উল্টো চাপে পড়ে টাইগাররা।

৩৫ রানে ২ উইকেট হারিয়ে বেশ চাপেই ছিল ভারত। সেখান থেকে দলকে চাপমুক্ত করেন এই রাহুল। তার ৩৫ বলে ৫২ রানের ইনিংসে ভর করে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা।

হাফসেঞ্চুরির পরপরই অবশ্য আউট হয়ে যান রাহুল। আল-আমিন হোসেনের বল উড়িয়ে খেলতে গেলে মিস টাইমিং হয়ে ক্যাচ চলে যায় লিটন দাসের হাতে। সহজ ক্যাচ সহজভাবেই নেন লিটন। ৭ চারে নিজের ইনিংস সাজান রাহুল।

বিপ্লব কাচ ছাড়ার পর কিছুটা দেখেশুনে খেলছিলেন শ্রেয়াস। তবে রাহুল ফেরার পর আগ্রাসী হয়ে ওঠেন। শুধু আগ্রাসী নয়, বাংলাদেশের বোলারদের রীতিমতো তুলোধুনা করেছেন। আফিফ হোসেনের ওভারে তো টানা তিন ছক্কাও মারেন। খেলেন দলীয় সর্বোচ্চ ৬২ রানের ইনিংস। মাত্র ৩৩ বলে তিন চার ও পাঁচ ছক্কায় ইনিংস সাজান।

অন্যদের দিনে অবশ্য দলকে আবারও হতাশ করেন রিশভ পান্ট। ৯ বলে ৬ রান করে সৌম্য সরকারের বলে বোল্ট হন নানা সমালোচনার মধ্যে থাকা উইকেটকিপার এ ব্যাটসম্যান।

বাংলাদেশের সঙ্গে লড়াই করার জন্য যতটুকু রসদ দরকার, সেটা যোগাড় করে দেন রাহুল, শ্রেয়াসরা। শেষদিকে তাতে শুধু বাড়তি প্রলেপ দেন মনিশ পান্ডে (২২)।

টাইগারদের হয়ে শফিউল ও সৌম্য দুটি করে উইকেট নেন। একটি উইকেট নেন আল-আমিন হোসেন।

Tags: বাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশের ভারত সফরলিড স্পোর্টস
Previous Post

টেস্ট ব্যাটসম্যানদের নিয়ে বিশেষ সেশনে নিল ম্যাকেঞ্জি

Next Post

ম্যাচটাই ফেলে দিলেন বিপ্লব?

Next Post

ম্যাচটাই ফেলে দিলেন বিপ্লব?

ঝড়ো ফিফটিতে আশা জাগাচ্ছেন নাঈম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT