চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেত্রী আইরিন আফরোজকে জিনে ধরেছে!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:03 অপরাহ্ন 10, নভেম্বর 2019
in বিনোদন
A A

গ্রামের অপরূপা সুন্দরী আইরিন আফরোজ। তাকে পাওয়ার জন্য এলাকায় ছেলেরা চেষ্টায় থাকে! প্রথমে বিষয়টি উপভোগ করলেও পরে বিরক্ত হন আইরিন। বাধ্য হয়েই তার উপর জিনের আছর পড়েছে, এমন নাটক করতে থাকেন; যাতে কেউ তাকে বিরক্ত করতে না পারে! এমন নাটকীয়তার মধ্যে এক সময় দেখা যায়, সত্যি সত্যি আইরিনকে জিনে ধরেছে! 

ঠিক এভাবেই এগিয়ে যায় ‘সন্ধ্যা তারা’র গল্পের প্লট। যেখানে আইরিন জিনে ধরা মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। চ্যানেল আই অনলাইনকে বললেন: আমার চরিত্রের নাম কাজল। কাজটা একেবারেই অন্যরকম। যেটা এর আগে আমি করিনি।

‘সন্ধ্যা তারা’ নির্মাণ সহিদ উন নবী। নির্মাতা বললেন: মারুফ রেহমানের রচনায় এমন ভিন্ন আইডিয়ায় কাজটি করলাম। গল্পটা ২০ মিনিটের। হরর টেস্ট আছে। তবে প্লট এতো চমৎকার যে দর্শক ২০ মিনিট মুগ্ধ হয়ে শুধু দেখবে। আইরিনসহ সকল অভিনয় শিল্পীরা দুর্দান্ত অভিনয় করেছেন। কাজটি প্রকাশের পর দর্শকরাই সাধুবাদ জানাবেন বলে আমি বিশ্বাস করি।

‘সন্ধ্যা তারা’ নিয়ে আইরিন বলেন: গল্পে খুব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। দর্শক আমাকে প্রাণবন্ত দেখবে কিন্তু এর নেপথ্যে শ্রম দিতে হয়েছে। আমাকে গাছে উঠতে হয়েছে। পানিতে নামতে হয়েছে! এছাড়া আরও উদ্ভট কিছু কাজ করতে হয়েছে সেগুলোতে আমি অভ্যস্ত না। তবে পুরো কাজটি করে আমি তৃপ্তি পেয়েছি। দর্শকরাও সন্তুষ্ট হবে বলে মনে করি।

অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন এহসান, রেশমি, ইতি, নবী প্রমুখ। নির্মাতা সহিদ উন নবী বলেন: একদিনই শুটিং করেছি। কাজ পুরোপুরি শেষ। এটি মূলত অনলাইনের জন্য নির্মিত। মুঠোফোন সেবাদানকারি প্রতিষ্ঠান রবি টিভি ও রবি অ্যাপ শিগগির লঞ্জ করবে। সেখানেই দেখা যাবে ‘সন্ধ্যা তারা’।

Tags: আইরিন আফরোজরবিলিড বিনোদনসহিদ উন নবী
Previous Post

ঘূর্ণিঝড় বুলবুল: ১২ নভেম্বরের জেএসসি-জেডিসি পরীক্ষা স্থগিত

Next Post

জীবনের কথায় ‘ন ডরাই’ ছবিতে প্রীতমের গান

Next Post

জীবনের কথায় 'ন ডরাই' ছবিতে প্রীতমের গান

আর্থিক অনটনে ফরাসি ছাত্রের আত্মহত্যার চেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT