চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিস ইউনিভার্স-এ দক্ষিণ এশিয়ার প্রথম মুসলিম প্রতিযোগী বাংলাদেশের শিলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:20 অপরাহ্ন 09, নভেম্বর 2019
in বিনোদন
A A

১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে বসবে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ৬৮তম আসর। সেখানে প্রথমবারের মতো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০১৯’ শিরিন শিলা।

যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেট্রো জানিয়েছে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়া থেকে প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশ অংশগ্রহণ করছে।

এর আগে মধ্য প্রাচ্য কিংবা আফ্রিকার বিভিন্ন দেশের মুসলিম প্রতিযোগীরা অংশ নিয়েছেন। কিন্তু দক্ষিণ এশিয়ার মুসলিম প্রধান দেশ বাংলাদেশ, পাকিস্তান কিংবা আফগানিস্তান থেকে এই আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় কোনো প্রতিযোগী অংশ নেননি। শিরিন শিলাই দক্ষিণ এশিয়ার প্রথম মুসলিম প্রতিযোগী হিসেবে অংশ নিবেন প্রতিযোগিতায়। দক্ষিণ এশিয়া থেকে নেপাল, ভারত ও শ্রীলংকাও মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স-এ এর আগে বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী অংশগ্রহণ করেননি।

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ২৩ অক্টোবর অনুষ্ঠিত হয় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে।

শিরিন শিলা তার সৌন্দর্য এবং মেধার জন্য প্রশংসিত হন বিচারকদের কাছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের তৃতীয় বর্ষের ছাত্রী। তার বাবা বর্ডার গার্ড বাংলাদেশ এর সৈনিক। বাবাকে দেশের জন্য কাজ করতে দেখে বড় হয়েছেন শিরিন শিলা। তাই তিনিও দেশপ্রেমী হয়ে বেড়ে উঠেছেন।

মিস ইউনিভার্স বাংলাদেশের মঞ্চে শিরিন শিলা বলেছেন বাবা তার জন্য অনুপ্রেরণা। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতায় মুকুট জেতার পর তিনি দেশের জন্য কাজ করবেন বলে জানিয়েছিলেন।

Tags: এশিয়াবাংলাদেশমিস ইউনিভার্সশিরিন শিলা
Previous Post

রায়ে সন্তোষ প্রকাশ আজমির শরিফ দরগাহর

Next Post

বাবরি মসজিদ মামলার রায় নিয়ে যা বললেন নরেন্দ্র মোদি

Next Post

বাবরি মসজিদ মামলার রায় নিয়ে যা বললেন নরেন্দ্র মোদি

খোকার ছেলে ইশরাকের প্রশ্ন ও একজন আবি আলী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT