চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রাবির শিক্ষক নিয়োগ নীতিমালায় মেধার কোনো বালাই নেই’

সুব্রত গাইন by সুব্রত গাইন
6:12 অপরাহ্ন 07, নভেম্বর 2019
in - সেমি লিড, শিক্ষা
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক অভিযোগ করে বলেছেন: বর্তমানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নীতিমালায় মেধার কোনো বালাই নেই। উপাচার্য তার মেয়ে ও জামাতাকে নিয়োগ দেওয়ার জন্য উদ্দেশ্যমূলকভাবে আবেদন যোগ্যতা শিথিল করেছেন।

বৃহস্পতিবার শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনের সমনে ‘দুর্নীতির বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে তারা এ কথা বলেন।

বক্তারা বলেন: যেসব শিক্ষক এসব অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন তাদের বিভিন্নভাবে নাজেহাল করা হচ্ছে। এতে আমরা পিছপা হব না, বরং আন্দোলন আরো কঠোর হবে। এছাড়া রাবিতে বিদ্যমান নীতিমালায় আর কেউ শিক্ষক হিসেবে নিয়োগ পেলে উপাচার্যকে পদত্যাগ করতে বাধ্য করা হবে বলে ঘোষণা দেন তারা।

এসময় ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন: বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের মত একটি গুরুত্বপূর্ণ পদে অযোগ্য একজনকে রাখা হয়েছে। তার মাধ্যমে উপাচার্য তার উদ্দেশ্য হাসিল করছেন। বিশ্ববিদ্যালয়ে কি যোগ্য লোকের অভাব, যে অযোগ্যকে এমন গুরুত্বপূর্ণ পদে রাখতে হবে?

মানববন্ধনে আরও বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এক্রাম উল্যাহ, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক সৈয়দ মুহাম্মদ আলী রেজা প্রমুখ। 

অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন রাবির অর্থনীতি বিভাগের শিক্ষক ফরিদ উদ্দিন খান। বৃহস্পতিবার দুপুরে তিনি বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান। পরে বেশ কয়েকজন শিক্ষার্থী তার সঙ্গে যোগ দেন।

এ বিষয়ে ফরিদ উদ্দিন বলেন: শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি শুরু হয়েছে তাতে আমরা শিক্ষক হিসেবে লজ্জিত। শিক্ষক হিসেবে আজ আমাদের কোনো মর্যাদা নেই। আমরা দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গন চাই।

Tags: রাজশাহী বিশ্ববিদ্যালয়রাবিশিক্ষক নিয়োগ
Previous Post

শ্রেষ্ঠ পরিচালক সৌদ ও মানিক

Next Post

‘আগের ১০ বছরের ডেভলপমেন্ট এখন প্রতি ৬ মাসে হচ্ছে’

Next Post

‘আগের ১০ বছরের ডেভলপমেন্ট এখন প্রতি ৬ মাসে হচ্ছে’

অপরিবর্তিত একাদশ নিয়ে সিরিজ জয়ে চোখ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT