চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লি ম্যাচে বমি করেছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:00 অপরাহ্ন 06, নভেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের বিপক্ষে দিল্লিতে সিরিজের প্রথম টি-টুয়েন্টি চলাকালীন বাংলাদেশের দুইজন ক্রিকেটার অসুস্থ হয়ে পড়েছিলেন। ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, ম্যাচ চলাকালীন বমিও করেন তারা। তাদের মধ্যে একজন সৌম্য সরকার। আরেকজনের পরিচয় জানা যায়নি।

খেলার আগেই আশঙ্কা ছিল দিল্লির দূষণে শ্বাসকষ্ট ও অন্যান্য শারীরিক অসুস্থতায় ভুগতে হতে পারে ক্রিকেটারদের। হলও সেটাই।

প্রথম টি-টুয়েন্টিতে সৌম্য সরকার অসুস্থ হয়ে পড়লেও দলের জয়ে তার বড় অবদান ছিল। ভারতের রান তাড়া করতে নেমে ৩৫ বলে ৩৯ রানের ইনিংস খেলেন এ বাঁহাতি। মারেন একটি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারি।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে তীব্র মাত্রায় দূষণ থাকা সত্ত্বেও রোববার টি-টুয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ। ম্যাচে স্বাগতিক ভারতকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় টাইগাররা।

বছরের এ সময়ে দূষণের জন্য প্রতিবারই নয়াদিল্লির বাতাস হয়ে ওঠে দূষিত। এবারও সেরকমই হয়েছে। দূষণের তীব্রতার কারণে ম্যাচটি অন্যত্র সরিয়ে নিতে সৌরভ গাঙ্গুলির কাছে আর্জি জানিয়েছিলেন পরিবেশবাদীরা। তবে একেবারে শেষমুহুর্তে ম্যাচ সরানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছিলেন বিসিসিআই সভাপতি।

দু’বছর আগের ফিরোজ শাহ কোটলায় ২০১৯’র অরুণ জেটলি স্টেডিয়ামের মতো একই ছবি ছিল। সেবার কোটলায় অনুষ্ঠিত হয়েছিল ভারত-শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় টেস্ট। বায়ুদূষণের জন্য খেলা থামিয়ে দেয়া হয়েছিল। মাস্ক পরে খেলতে নেমেছিলেন লঙ্কানরা। কয়েকজন অসুস্থও হয়ে পড়েছিলেন। দুদলের একাধিক খেলোয়াড় বমি করেছিলেন।

দিওয়ালির পরে দিল্লিতে বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। বাধ্য হয়ে স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থাও জারি করে সেখানকার রাজ্য সরকার। স্কুল, কলেজ বন্ধ করে দেয়া হয়। ধোঁয়াশার কারণে ৩০টির বেশি বিমান দিল্লি বিমানবন্দরে নামার বদলে অন্যত্র ঘুরিয়ে দেয়া হয়।

প্রথম ম্যাচে জয়ের সুবাদে তিন ম্যাচের টি-টুয়েন্টির সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ হবে ৭ নভেম্বর, রাজকোটে। তবে প্রথম ম্যাচে দূষণ ঝামেলার পর দ্বিতীয় টি-টুয়েন্টি আবার শঙ্কায় আছে সাইক্লোন মহার জন্য।

Tags: দিল্লি দূষণবাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশের ভারত সফরলিড স্পোর্টসসৌম্য সরকার
Previous Post

৪২ টি ডিম খেয়ে ৪২ বছরের যুবকের মৃত্যু

Next Post

রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

Next Post

রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

‘কণ্ঠ’ একটি মিশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT