চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের সম্মেলনে কোন বিদেশি অতিথি থাকছে না

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:58 অপরাহ্ন 02, নভেম্বর 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

আওয়ামী লীগের ২১তম সম্মেলনে কোন বিদেশি অতিথি থাকবেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সম্মেলন অভ্যর্থনা উপ-পরিষদ।

শনিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্মেলনে অভ্যর্থনা উপ-পরিষদের সভায় এ তথ্য জানানো হয়।

সভায় অভ্যর্থনা উপ-কমিটির আহ্বায়ক মোহম্মদ নাসিম বলেন: যেহেতু আগামী বছরই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের বিষয় রয়েছে, সেখানে আমরা বছর জুড়ে নানা আয়োজনে বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানবো। তাই সম্মেলনে আলাদা করে কোন বিদেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হবে না। তবে, যারা দেশেই বিভিন্ন দূতাবাসে রয়েছেন তারা থাকবেন।

এসময় তিনি আরও বলেন: শত প্রতিকূলতার মধ্যদিয়ে আওয়ামী লীগ আজকে এ অবস্থায় এসেছ। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের গুণে সারা বিশ্ব এখন তাকে চিনে। সামনের চ্যালেঞ্জকে মোকবেলা করতে এবং সংগঠনকে গতিশীল করতেই এবারের সম্মেলন। জনগণই আমাদের শক্তি, জনগণই আমাদের শক্তির উৎস। এ ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন।

এসময় তিনি বিএনপির সমালোচনা করে নাসিম বলেন: বিএনপি-জামায়াত জোট দেশের মানুষের ওপর যে তাণ্ডব চালিয়েছে, অপকর্ম করেছে তার ফল এখন তারা ভোগ করছে। পাপের ফল ভোগ করছে, পাপ বাপরে ছাড়ে না।

এ সময় আওয়ামী অভ্যর্থনা উপ-পরিষদের সদস্য সচিব ও শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি বলেন: আওয়ামী লীগের গত সম্মেলনে ৫০ জনেরও বেশি বিদেশি অতিথি আমন্ত্রণ জানানো হয়েছিলো। ২০২১ সালে মুজিব বর্ষ পালন করবো আমরা। সেখানে অনেক বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হবে। যার কারণে ২১তম জাতীয় সম্মেলনে কোন বিদেশি অতিথিকে আমন্ত্রণ জাননো হবে না।

এসময় অভ্যর্থনা উপ-কমিটির সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয় সম্পাদক শাম্মী আহমেদ, উপ-দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের কার্য-নির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন মায়া, অ্যাড.কামরুল ইসলাম।

Tags: আওয়ামী লীগজননেত্রী শেখ হাসিনাডা. দীপু মনিবিএনপি-জামায়াত
Previous Post

খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের সাথে বিএনপির বক্তব্যের মিল নেই: কাদের

Next Post

উৎসব উদ্বোধনে অমিতাভ-জয়া-শাহরুখ, থাকছে বাংলাদেশের দুই ছবি

Next Post

উৎসব উদ্বোধনে অমিতাভ-জয়া-শাহরুখ, থাকছে বাংলাদেশের দুই ছবি

টিজারে দেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT