চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কেউ মারা যাওয়ার মতো পরিস্থিতি হয়নি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:56 অপরাহ্ন 01, নভেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

দিওয়ালি পরবর্তী দিল্লির দূষণ সূচকের মাত্রাতিরিক্ত বৃদ্ধিতে উদ্বিগ্ন পুরো ভারত। অবস্থা এতটাই বেগতিক যে শুক্রবার দিল্লি ও এর সংলগ্ন অঞ্চলগুলোতে স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা বা ‘হেলথ ইমার্জেন্সি’ ঘোষণা করেছেন সেদেশের শীর্ষ আদালত। আগামী ৫ই নভেম্বর পর্যন্ত দিল্লির সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

এরইমধ্যে আগামী রোববার অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ। উদ্বেগজনক পরিস্থিতিতে প্রথমদিনের অনুশীলনে বাংলাদেশ ব্যাটসম্যান লিটন দাসের মুখে মাস্ক পরে অনুশীলনে নামার ঘটনায় শোরগোল পড়ে যায়।

তবে পরে লিটন জানান, দিল্লির দূষণের সঙ্গে তার মাস্ক পরে মাঠে নামার ঘটনার কোনো সম্পর্ক নেই, ব্যক্তিগত কারণেই তিনি মাস্ক পরেছিলেন।

সেই ঘটনার রেশ মিটতে না মিটতেই শুক্রবার বাংলাদেশের দ্বিতীয়দিনের অনুশীলনেও একই দৃশ্যের পুনরাবৃত্তি। ফাস্ট বোলার আল-আমিন হোসেন, স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি এবং হেড কোচ রাসেল ডমিঙ্গোকে এদিন অনুশীলন সেশনে দূষণরোধী মাস্ক পরে দেখা যেতেই আবারও শুরু হয় জল্পনা। তবে গতদিনের মতো লিটনের সুরে সুর মিলিয়েই দিল্লির দূষণ নিয়ে বিশেষ উদ্বিগ্নতা দেখাননি বাংলাদেশ কোচ।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডমিঙ্গো জানান, ‘আমরা সবাই জানি শেষবার শ্রীলঙ্কাকে এখানে বেশ সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। কিন্তু সেদিক থেকে দেখতে গেলে বাংলাদেশেও এমনকিছু সমস্যা আছে। সুতরাং অন্যান্য দেশের মতো পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি। ক্রিকেটাররা খেলাতেই মনোসংযোগ করছে এবং দূষণ নিয়ে তাদের বিশেষ কোনো অভিযোগ নেই।’

একইসঙ্গে বাংলাদেশ কোচের কথায়, ‘সময়ের সঙ্গে সঙ্গেই পরিস্থিতি অনেকটা সহজ হয়ে যাবে। চোখ জ্বালা করতে পারে, গলায় কিছু সমস্যা হতে পারে। কিন্তু কেউ মারা যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।’

তবে দিল্লির পরিস্থিতি যে একেবারেই না খেলার মতো নয় সেটাও ডমিঙ্গোর কথায় স্পষ্ট। সাউথ আফ্রিকান কোচের কথায়, ‘বাতাস নেই, ধোঁয়াশাপূর্ণ আবহাওয়া নিশ্চিতভাবেই উপযুক্ত নয়। এটা দু’দলের কাছেই সমান। তাই এ নিয়ে বিশেষ অভিযোগেরও কিছু নেই।’

দিওয়ালি পরবর্তী সময়ে দিল্লির দূষণ সূচক ৪০০ পেরিয়ে যাওয়ায় সিরিজের প্রথম টি-টুয়েন্টি অন্যত্র সরিয়ে নিতে বিসিসিআইয়ের কাছে আবেদন করছিলেন পরিবেশবিদরা। তবে বিসিসিআই থেকে জানানো হয়, আনুষঙ্গিক নানা কারণে স্বল্প সময়ের মধ্যে ম্যাচ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।

Tags: দিল্লি দূষণবাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশের ভারত সফরলিড স্পোর্টস
Previous Post

ইমরানের সঙ্গে ‘গানের রাজা’ লাবিবার অভিষেক

Next Post

ব্লকবাস্টার একটি ছবি হবে ‘অপারেশন সুন্দরবন’

Next Post

ব্লকবাস্টার একটি ছবি হবে ‘অপারেশন সুন্দরবন’

নতুন আইনে কি সড়কে শৃঙ্খলা ফিরবে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT