চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যাস সিলিন্ডার কেড়ে নেবে আর কত প্রাণ?

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:14 অপরাহ্ন 31, অক্টোবর 2019
in সম্পাদকীয়
A A

রাজধানীর মিরপুরের রূপনগরে বেলুনে গ্যাস ভরার সময় বুধবার সিলিন্ডার বিস্ফোরণে ৬ শিশু মারা যায়, ওইদিন আহত হয় আরো কয়েকজন শিশু। তাদের মধ্যে থেকে আরেক শিশুর মৃত্যু হয়েছে বৃহস্পতিবার। এই ঘটনায় এখনও পর্যন্ত ৭টি তাজা প্রাণ ঝরে গেছে। বেলুনে গ্যাস ভরার সিলিন্ডার বিস্ফোরণে বছরের পর বছর নানা ঘটনা ঘটছে। কয়েকমাস আগে রাজধানীর একটি স্কুলে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় এ ধরণের আরেকটি ঘটনা ঘটেছিল।

বিশেষজ্ঞদের মতে, নিরাপদ হিলিয়ামের পরিবর্তে ‘নিষিদ্ধ’ হাইড্রোজেন ব্যবহারের কারণে এসব দুর্ঘটনা ঘটে থাকে। যেসব সিলিন্ডার ব্যবহার করে বেলুন ফুলানো হয়ে থাকে, সেগুলো আসলে সিলিন্ডার নয়, গ্যাস প্রডিউসিং রিয়েক্টর। গ্যাস সিলিন্ডারকে মডিফাই করে সিলিন্ডারের ভেতরেই হাইড্রোজেন গ্যাস তৈরি করার পদ্ধতি বানিয়েছে। সিলিন্ডারের ভেতরে কস্টিক সোডা ও অ্যালুমিনিয়াম পাউডার দিয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করতে থাকে। এর সাহায্যে বেলুন ফোলাতে থাকে। এরমধ্যে কিছুক্ষণ ফোলানোর পরে কোনও কাস্টমার না থাকলে সাধারণত সিলিন্ডারের নবটি বন্ধ করে রাখে। এই সময়ের মধ্যে হাইড্রোজেন গ্যাস তৈরি হতে থাকে। এতে সিলিন্ডারের ওপর গ্যাসের চাপ বাড়তে থাকে। আর তাতে ভেতরে ক্ষয় হতে থাকে। এক পর্যায়ে গ্যাসের চাপ বেশি বেড়ে গেলে সিলিন্ডারটি গরম হয়ে নরম হয়ে যায়। এই অবস্থা যখন আবার বেলুনে গ্যাস ভরার জন্য নব খোলা হয়, তখনই বিস্ফোরণ ঘটে।

এসব ঘটনায় কোমলমতি শিশুরাই বেশি প্রাণ হারায়, বেলুন শিশুদের খুবই প্রিয় একটি বিনোদন উপকরণ হওয়ায় তারা ওইসব অনিরাপদ সিলিন্ডার ঘিরে দাঁড়িয়ে থাকে। উন্নত বিশ্বে হাইড্রোজেন দিয়ে বেলুন ফোলানো বন্ধ হয়েছে ২০০ বছরের আগে। হিলিয়াম আবিষ্কারের পর নিরাপদ এই গ্যাস দিয়েই তারা বেলুন ফোলায়। কিন্তু আমাদের দেশে এখনও এই প্রক্রিয়া বন্ধ হয়নি। বিষয়টি খুবই চিন্তার।

বিনোদনের উপকরণ বেলুন ফোলাতে নিরাপদ গ্যাস বা গ্যাস সিলিন্ডার সরাসরি ব্যবহারে কোনো অসুবিধা নেই, কিন্তু গ্যাস রিয়াক্ট্যার যেন ব্যবহার না হয়। এ ধরনের দুর্ঘটনায় আর কোনো শিশুসহ কারো প্রাণ যেন ঝরে না যায়, এ বিষয়ে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন হয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে বলে আমরা মনে করি।

Tags: গ্যাস বেলুনগ্যাস সিলিন্ডার বিষ্ফোরণসম্পাদকীয়
Previous Post

এবার পুত্রের বাবা হলেন ‘কেজিএফ’ খ্যাত যশ

Next Post

১০০ টাকার প্রাইজবন্ডে বিজয়ী হলেন যারা

Next Post

১০০ টাকার প্রাইজবন্ডে বিজয়ী হলেন যারা

অনলাইনে ১৩ ডিজিটের ভ্যাট নিবন্ধনের সময়সীমা বাড়লো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT