চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত থেকে ফেরার পথে বাংলাদেশি পাসপোর্টসহ রোহিঙ্গা তরুণী আটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:54 অপরাহ্ন 31, অক্টোবর 2019
in - সেমি লিড, জনপদ, মাদারীপুর
A A

রাহাত হোসাইন: বাংলাদেশ থেকে ভারত গিয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশকালে দর্শনা জয়নগর চেকপোস্টে এক রোহিঙ্গা তরুণীকে আটক করে শিবচর থানায় হস্তান্তর করেছে চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশ। তার কাছে থাকা বাংলাদেশি পাসপোর্টে মাদারীপুরের শিবচরের ঠিকানা ব্যবহার করা হয়েছে। 

আটককৃত রোহিঙ্গা তরুণীর কাছে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রদানকৃত পরিচয়পত্র পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

শিবচর থানা পুলিশ জানায়: গত ১ আগস্ট ২৩ বছর বয়সী ওই রোহিঙ্গা তরুণী দর্শনার জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে গেদে বর্ডার ইমিগ্রেশনের মাধ্যমে ভারতে যায়। মঙ্গলবার আনুমানিক সন্ধা ছয়টার দিকে ভারতের গেদে বর্ডার ইমিগ্রেশন দিয়ে দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট এর মাধ্যমে বাংলাদেশে প্রবেশের সময় ইমিগ্রেশন পুলিশ ওই তরুণীর কথাবার্তায় মায়ানমারের আঞ্চলিক ভাষার টান পায়।

সেসময় পুলিশ তাকে আটক করে। ওই তরুণীর পাসপোর্টে তার পরিচয় মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের রামরায়েরকান্দি গ্রাম উল্লেখ করা হয়েছে। পাসপোর্টটি ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারী ঢাকা থেকে ইস্যু করা হয় যার মেয়াদ উত্তীর্ণ হবে ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি।

আটককৃত রোহিঙ্গা তরুণীকে চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশ বুধবার রাত ৮টার দিকে মাদারীপুরের শিবচর থানায় হস্তান্তর করে। শিবচর থানা পুলিশ আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে মাদারীপুর আদালতে পাঠানো হবে বলে জানা যায়।

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন বলেন: রোহিঙ্গা তরুণীর পাসপোর্টে শিবচরের ঠিকানা থাকায় দামুড়হুদা মডেল থানা পুলিশ তাকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।

Tags: আটকমাদারীপুররোহিঙ্গা তরুণী
Previous Post

‘দেশের প্রতিনিধিত্ব করাই সম্মানের, ক্যাপ্টেন তো আরও বড়’

Next Post

আলাদা হয়ে গেল জম্মু ও কাশ্মীর

Next Post
জম্মু কাশ্মীর-আলাদা-বিভক্ত

আলাদা হয়ে গেল জম্মু ও কাশ্মীর

২৯ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে ‘ন ডরাই’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT