চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইডেনে দিন-রাতের টেস্টের প্রস্ততি শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:30 অপরাহ্ন 29, অক্টোবর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

ভারত সফরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। যার একটি হবে কলকাতার ইডেন গার্ডেনসে। সেই ম্যাচটা দিন-রাতের টেস্ট খেলতে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে ভারত। আনুষ্ঠানিকভাবে বিসিবি এখনো কিছু জানায়নি। তবে মুমিনুলদের বিপক্ষে কোহলিদের গোলাপি বলে খেলার জন্য প্রস্ততি শুরু করে দিয়েছে ইডেন।

রাতের ম্যাচে ইডেনে বড় সমস্যা হতে পারে মাঠ। কারণ, নভেম্বর মাসের শেষদিকে শিশির পড়বেই। সেই ‘ডিউ ফ্যাক্টর’ই বড় সমস্যা হয়ে উঠতে পারে ক্রিকেটারদের কাছে। কীভাবে এর মোকাবিলা করা যায়, তা নিয়ে এখনই ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)।

পশ্চিমবঙ্গের একটি দৈনিককে ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় বলেছেন, ‘আমরা চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় আছি। কিন্তু ভেতরে-ভেতরে প্রস্ততি শুরু হয়ে গেছে। ইডেনের উইকেট যেমন হয়, তেমনই স্পোর্টিং হবে। গতি থাকবে। এটা সমস্যা নয়। শুধু একটাই ভাবনা। খেলাটা হবে নভেম্বরে। তাও সন্ধ্যাবেলা। শিশির থাকবে। আমাদেরও মাঠ শুকনো করার ব্যাপারে প্রস্তুত থাকতে হবে।’

ইডেনে যখন ওয়ানডে বা টি-টুয়েন্টি ম্যাচ হয়, তখনও শিশির মোকাবিলায় প্রস্তুত থাকেন কিউরেটর থেকে মাঠকর্মীরা। ইনিংসের মাঝে-মাঝে বিরতিতে মোটা দড়ি দিয়ে টেনে শিশির ওঠানো হয় ঘাস থেকে। তাই ইডেনে রাতের ম্যাচ নতুন কিছু নয়। শুধু ওয়ানডের জায়গায় টেস্ট। এমনটাই বলছে সিএবি।

গত কয়েকদিন ধরেই কলকাতায় বৃষ্টি হয়েছে। তাতে উইকেট তৈরিতে কিছুটা বাধা এলেও এখন কোনো সমস্যা নেই। সুজন বলেছেন, ‘আমরা যথেষ্ট সময় পাবো ভালো উইকেট করার জন্য।’

সৌরভ গাঙ্গুলি সিএবি প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই আমূল বদলে গেছে ইডেনের উইকেট। এখন দেশের অন্যতম সেরা উইকেট ধরা হয় ইডেনকে। সেই ধারাটা ঐতিহাসিক দিন-রাতের টেস্টেও বজায় রাখতে প্রস্তুত ইডেন। এখন শুধু গোলাপি বল উইকেটে পড়ার অপেক্ষা।

ইডেনে ভারত-বাংলাদেশের দিন-রাতের টেস্ট নিয়ে যথেষ্ট আশাবাদী সৌরভও। সোমবার তিনি বলেছেন, ‘আমি বাংলাদেশ বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসানের সঙ্গে নিয়মিত কথা বলছি। আমি নিশ্চিত, দিন-রাতের টেস্ট হবে। বাংলাদেশ বোর্ড শীঘ্রই জানিয়ে দেবে।’

Tags: ইডেন গার্ডেনদিন-রাতের টেস্টবাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশের ভারত সফরলিড স্পোর্টস
Previous Post

ঢাবি ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Next Post

নিজ কক্ষ থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

Next Post
রাজশাহী বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজ কক্ষ থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

জেএসসি-জেডিসি পরীক্ষার ফল

জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু ২ নভেম্বর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT