চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভয়ঙ্কর’ গোকুলমের মাঝমাঠ গুঁড়িয়ে ফাইনালের স্বপ্নে জামালরা

নাজিম আল শমষের by নাজিম আল শমষের
11:57 অপরাহ্ন 27, অক্টোবর 2019
in ফুটবল, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: ঢাকা আবাহনী শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেয়ায় তাড়াহুড়ো করে চট্টগ্রামে উড়িয়ে আনা হয় ভারতের আই লিগের দল শ্রী গোকুলম কেরালা এফসিকে। কোনো অনুশীলন ছাড়া মাঠে নেমেই বসুন্ধরা কিংসকে নিজেদের ঝাঁজ বুঝিয়ে দিয়েছিল ভারতের ড়ুরান্ড কাপ চ্যাম্পিয়নরা। গুণে গুণে বাংলাদেশ চ্যাম্পিয়নদের জালে বল জড়িয়েছিল তিনবার। সেই গোকুলমই সেমিফাইনালে প্রতিপক্ষ বাংলাদেশের আরেক দল চট্টগ্রাম আবাহনী। সর্বোচ্চ সতর্কতা মেনেই গোকুলমকে হারিয়ে ফাইনাল ম্যাচ দেখার আমন্ত্রণ জানালেন স্বাগতিক কোচ মারুফুল হক।

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের তৃতীয় আসরের প্রথম সেমিতে সোমবার গোকুলম কেরালা এফসির মুখোমুখি হবে টুর্নামেন্টের স্বাগতিক চট্টগ্রাম আবাহনী। পরিবর্তিত সূচি অনুযায়ী ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। আগের সূচিতে ম্যাচ হওয়ার কথা ছিল বিকেল ৪টায়। একদম শেষ মুহূর্তে এসে তৃতীয়দফা সূচি পরিবর্তন করায় ক্ষমা চেয়েছেন টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী তরফদার রুহুল আমিন। জানিয়েছেন, চার সেমি-ফাইনালিস্ট দলের সম্মতিতেই হয়েছে এ পরিবর্তন।

সূচি পরিবর্তন হওয়ায় একদিকে সুবিধাই হচ্ছে চট্টগ্রাম আবাহনীর। বিকেলের তপ্ত রোদের চেয়ে সন্ধ্যার কোমল আলোতে ৩০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে বরং বেশি দর্শক আসবে বলে মত আয়োজকদের। কোচ মারুফুল হক ও অধিনায়ক জামাল ভূঁইয়াও চাচ্ছেন স্বাগতিক দর্শকদের সমর্থন। অধিনায়কের মতে দর্শকরাই মাঠের দ্বাদশ খেলোয়াড়।

‘দর্শকরা হচ্ছেন ম্যাচের দ্বাদশ খেলোয়াড়। তারা আমাদের সমর্থন দেবেন, আমাদের জন্য উচ্ছ্বাস প্রকাশ করবেন। আমরা এতে বাড়তি অনুপ্রেরণা পাবো।’

দর্শক যদি চট্টগ্রামের শক্তি হয়, তাতে ঘাবড়ে যাবে না তো গোকুলম? গ্রুপপর্বে অপরাজিত থাকা দলটির স্প্যানিশ কোচ ফার্নান্দো সান্তিয়াগোর দাবি, এরচেয়ে বেশি দর্শকের মাঝেই খেলে অভ্যস্ত তার দল, ‘ডুরান্ড কাপে আমরা ৪০ হাজারেরও বেশি দর্শকের মাঝে খেলেছি। পুরো গ্যালারি ভর্তি ছিল মোহনবাগানের সমর্থকে। আমরা এর মাঝেও শিরোপা জিতেছি।’

চাপ যে গোকুলম নিতে জানে সেটা টুর্নামেন্টের প্রথম ম্যাচেই প্রমাণ করে দিয়েছে তারা। কোনরকম অনুশীলন ছাড়াই নেমে বসুন্ধরাকে উড়িয়ে দিয়েছে। দলটির আক্রমণভাগ সম্পর্কে ভুল ধারণা করেছিলেন কিংসদের কোচ অস্কার ব্রুজেন। নামিয়েছিলেন মাত্র ৩ ডিফেন্ডার। সেই ভুলের মাশুল গুণতে হয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নদের। বাদ পড়েছে গ্রুপপর্ব থেকেই।

ভয়ঙ্কর এক আক্রমণভাগ নিয়ে এবারের আই লিগ শুরু করার অপেক্ষায় গতবার নয়ে থাকা দলটি। আই লিগকে সামনে রেখে ৩ মাস একসঙ্গে অনুশীলন করেছে তারা। উগান্ডান ফরোয়ার্ড হেনরি কিসেক্কা আর ত্রিনিদাদ এন্ড টোবাগোর মিডফিল্ডার নাথানিয়েল গার্সিয়ার মাঝে বোঝাপড়াটাও বেশ। মাঠের বাইরে দুজন ভালো বন্ধুও। দলের আসল ফরোয়ার্ড মার্কাস লেরিককে প্রথম ও দ্বিতীয় ম্যাচে নিয়মিত খেলাননি কোচ। ডুরান্ড কাপের ৫ ম্যাচে ১১ ও আই লিগে ১৪ ম্যাচে ১৮ গোল করা ফরোয়ার্ড সেমিতে থাকতে পারেন মূল একাদশে। নিতে পারেন চট্টগ্রামের ডিফেন্ডারদের পরীক্ষা।

মাঝমাঠ থেকে গোকুলমের ফরোয়ার্ডদের বলের যোগানটা বন্ধ করে দেয়ার দায়িত্ব সামলাতে হবে জামালকেই। প্রতিপক্ষের ফরোয়ার্ডদের নিয়ে আলাদা সেশন করেছেন কোচ মারুফুল। মাঠে ভালোমত সেটি কাজে লাগাতে চান চট্টগ্রাম অধিনায়ক, ‘ওরা সবচেয়ে বেশি আক্রমণ করে মাঝমাঠে। ওদের এখান থেকে বলের যোগানটা নষ্ট করতে হবে।’

‘ওদের বিদেশি খেলোয়াড়রাও বেশ ভালো। নাথানিয়েল গার্সিয়া, হেনরি কিসেক্কারা বেশ ভালো ফুটবলার। ওরা বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে ৩ গোল দিয়েছে। গোকুলম বেশ কঠিন এক দল, বিশেষ করে ওদের ফরোয়ার্ডরা। কোন জায়গায় ওরা বেশি বিপজ্জনক সেটা নিয়েই কাজ করেছি।’

প্রতিপক্ষকে সমীহ করলেও ঘাবড়ানোর পাত্র নন মারুফুল। গ্রুপপর্বে ৮ গোল করা দলটাকে গোকুলম বাধা পেরিয়ে তুলতে চান ফাইনালে, ‘ওদের দলটা দারুণ। তিন বিভাগেই ওরা দারুণ ফুটবল খেলে। অনেক অভিজ্ঞ ফুটবলার ওদের দলে। ম্যাচের নিয়ন্ত্রণও মনমতো করতে পারে। তার মানে এই না যে ওরা ধরা-ছোঁয়ার বাইরে। চট্টগ্রাম আবাহনী প্রথম দুই ম্যাচেই নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে। তৃতীয় ম্যাচে পরিকল্পনা অন্য ছিল, নইলে ওই ম্যাচেও আমরা ভালো করতে পারতাম। আমরা আশাবাদী যে গোকুলমকে হারাতে পারবো।’

সেটপিসে বেশ ভয়ঙ্কর গোকুলম, বিশেষ করে নাথানিয়েল গার্সিয়া। ত্রিনিদাদের এ মিডফিল্ডার বসুন্ধরার বিপক্ষে ফ্রি-কিকে করেছিলেন দারুণ এক গোল। চেন্নাই এফসির বিপক্ষে তার সেটপিস থেকেই গোল পেয়েছিলেন হেনরি কিসেক্কা। তাই গার্সিয়ার ফ্রি-কিক থেকে বাঁচতে বিশেষ পরিকল্পনার কথাও জানালেন মারুফ, ‘ওরা কেবল এক ধরনেরই সেটপিস করে না। ওদের এখানে বৈচিত্র্য আছে। আমরা এটা নিয়ে কাজ করেছি। দেখা যাক মাঠে খেলোয়াড়রা কতটুকু কাজ করতে পারে।’

তবে প্রতিপক্ষ যেমনই হোক না কেনো তা নিয়ে ভাবতে রাজি নন জামাল। প্রতিপক্ষ যেই হোক, তাদের গুঁড়িয়ে ফাইনাল খেলার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক, ‘কোন দেশ বা কে প্রতিপক্ষ আমি তা নিয়ে ভাবতে চাই না। ওরা আমাদের প্রতিপক্ষ, আমার শত্রু এবং আমি তাদেরকে বিদায় করে দিতে চাই।’

Tags: গোকুলম কেরালা এফসিচট্টগ্রাম আবাহনীমারুফুল হকলিড স্পোর্টস
Previous Post

কুকুরের তাড়া খেয়ে বোমায় নিজেকে উড়িয়ে দেন বাগদাদি

Next Post

ময়মনসিংহের একটি গুদামে আগুন, একজনের মৃত্যু

Next Post

ময়মনসিংহের একটি গুদামে আগুন, একজনের মৃত্যু

দাবানলের ভয়াবহতায় ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

৫০ হাজার একর জুড়ে ভয়াবহ দাবানল, ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT