চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সলিল চৌধুরীর জন্য চলছে জলতরঙ্গের প্রস্তুতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:50 অপরাহ্ন 26, অক্টোবর 2019
in বিনোদন
A A

বাংলা গানের বাঁকবদল কিংবা বাংলা গানে নতুন ধারার প্রবর্তক বলা হয় সংগীতপরিচালক, গীতিকার ও সুরকার সলিল চৌধুরীকে। আসছে ১৯ নভেম্বর প্রয়াত এই কিংবদন্তির জন্মদিন। বিশেষ এই দিনটি উপলক্ষ্যে প্রথমবারের মতো গানে গানে তাঁকে স্মরণ করবে প্রতিশ্রুতিশীল শিল্পীদের সংগঠন ‘জলতরঙ্গ’।

যাক যা গেছে তা যাক, যারে উড়ে যারে পাখি, সাত ভাই চম্পা জাগরে জাগরে, যারে উড়ে যারে পাখি, আমি ঝড়ের কাছে রেখে গেলাম এবং ও মোর ময়না গো’র মতো বিখ্যাত সব বাংলা গানের রচয়িতা সলিল চৌধুরী। আধুনিক বাংলা গানের এই সুরস্রষ্টা গণসংগীতের প্রণেতা হিসেবেও স্মরণীয়। বাংলা গান ছাড়াও তিনি হিন্দি ও মালায়ালাম ভাষার ছবিতেও সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন।

তাঁকে স্মরণ করে আগামী নভেম্বরে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে ‘জলতরঙ্গ’। এ বিষয়ে চ্যানেল আই অনলাইনকে ‘জলতরঙ্গ’র সাধারণ সম্পাদক জাকির হোসেন তপন বলেন, সংগীতের প্রবাদ পুরুষ সলিল চৌধুরী। তাঁর জন্মদিনটি ১৯ নভেম্বর হলেও আমরা তাঁকে স্মরণ করে আয়োজনটি রেখেছি ২২ নভেম্বর।

তিনি বলেন, এদিন সন্ধ্যা সোয়া ৬টায় রাজধানীর শাহবাগে অবস্থিত গণগ্রন্থাগার মিলনায়তনে আমরা জমায়েত হবো। সলিল চৌধুরীর সাড়া জাগানো কালজয়ী গান, তাঁর কবিতা আর জীবনীর কিছু অংশ জলতরঙ্গের পরিবেশনায় আমরা উপস্থাপন করবো।

সলিলের জন্মদিন উপলক্ষ্যে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিয়ে তপন বলেন, তাঁর সৃষ্টির মধ্য দিয়েই জন্মদিনের আয়োজনটি আমরা সবাই মিলে উদযাপন করবো। আর এরজন্য চলতি বছরের মার্চ মাস থেকেই আমরা প্রস্তুতি নিচ্ছি, প্রায় প্রতিদিনই চলছে মহড়া।

জলতরঙ্গ নিয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক বলেন, জলতরঙ্গ সংগঠনটি আমরা সাজিয়েছি কিছু নতুন মুখ নিয়ে, যারা নেহায়েতই অপেশাদের শিল্পী। কিন্তু তারা মননে সংগীতকে আরাধনা এবং প্রার্থনা হিসাবেই দেখেন। সুরের মূর্ছনায় যে ভাবের উদয় হয় তাকেই তারা ধারণ, লালন এবং পালন করেন। এবং নিজেদের আত্মার প্রশান্তির জন্য সংগীত চর্চা করে আসছেন। ২০১৪ সালে ছায়ানটে একটি সুন্দর গীতি আলেখ্য’র মাধ্যমে জলতরঙ্গের জন্ম।

সংগীত এবং কাব্য সাহিত্য নিয়ে কাজ করে চলেছে জলতরঙ্গ। পুরনো দিনের গান কবিতা নিয়ে শ্রোতার আসর আয়োজন এবং প্রকাশনা করছেন তারা নিয়মিতভাবে। প্রতি মাসে শ্রোতার আসর, বছরে একটি বড় অনুষ্ঠান করে সবার নজরে এসেছে। জলতরঙ্গের সভাপতি মাসুদা খান ইতি ও সাধারণ সম্পাদক জাকির হোসেন তপন।

Tags: গানগীতিকারজলতরঙ্গলিড বিনোদনসংগীতসলিল চৌধুরীসুরকার
Previous Post

সাকিবকে ‘ছাড়’ দেবে না বিসিবি

Next Post

গ্রামীণফোনের সঙ্গে সাকিবের চুক্তি ‘সম্পূর্ণ বেআইনি’

Next Post

গ্রামীণফোনের সঙ্গে সাকিবের চুক্তি 'সম্পূর্ণ বেআইনি'

চেন্নাইকে হারিয়ে শেষ চারে গোকুলম কেরালা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT