চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহজে ব্যবসা সূচকে ৮ ধাপ এগিয়েছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:53 অপরাহ্ন 24, অক্টোবর 2019
in - সেমি লিড, অর্থনীতি
A A

ইজি অব ডুয়িং বিজনেস বা সহজে ব্যবসা করা সূচকে গত বছরের চেয়ে ৮ ধাপ এগিয়েছে বাংলাদেশ। বিশ্বের ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১৬৮তম। গত বছর এই অবস্থান ছিল ১৭৬তম।

বিশ্বব্যাংকের ‘ইজি অব ডুয়িং বিজনেস ২০২০’ সূচক নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশে ব্যবসার পরিবেশের এ চিত্র পাওয়া গেছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে সারা বিশ্বে একযোগে প্রকাশিত হয়েছে এ প্রতিবেদন।

তবে ৮ ধাপ এগুলেও দক্ষিণ এশিয়ায় শুধু আফগানিস্তান ছাড়া সবার পেছনে বাংলাদেশের অবস্থান।

সারা বিশ্বে ব্যবসা করার জন্য সবচেয়ে ভালো দেশ হলো নিউজিল্যান্ড। দেশটি এবারও শীর্ষস্থানে আছে। এরপর দ্বিতীয় স্থানে আছে সিঙ্গাপুর। তৃতীয় স্থানে হংকং। সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে সোমালিয়া।

কোনো দেশে ব্যবসা-বাণিজ্যের নিয়ম-কানুন ও তার বাস্তবায়ন কতটুকু সহজ বা কঠিন তার ওপর ভিত্তি করে বিশ্বব্যাংক এই সূচক তৈরি করে।

মোট ১০টি বিষয় বিবেচনায় নিয়ে বিশ্বব্যাংক ডুয়িং বিজনেসের ধাপ নির্ধারণ করে। এগুলো হলো ব্যবসা শুরুর অনুমোদন, ভবন নির্মাণের অনুমতি, বিদ্যুৎসংযোগ, সম্পত্তি নিবন্ধন, ঋণপ্রাপ্তি, ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষা, কর প্রদান, বৈদেশিক বাণিজ্য, চুক্তির বাস্তবায়ন ও দেউলিয়া ঘোষণার প্রক্রিয়া। কোনো কোনো মানদণ্ডে আগের চেয়ে বাংলাদেশের এবার অনেকটা এগিয়েছে।

বিশ্বব্যাংকের এ বছরের প্রতিবেদন অনুযায়ী, ১৯০টি দেশের মধ্যে চুক্তি বাস্তবায়ন করার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ১৮৯তম।

ভবন নির্মাণের অনুমতি ও ব্যবসা শুরুর অনুমোদনের ক্ষেত্রে ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৫তম, গতবছর এই অবস্থান ছিল ১৩৮।

এ ছাড়া বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭৬তম। জমির নিবন্ধনে ১৮৪তম স্থানে বাংলাদেশ, গতবছর ছিল ১৮৩।

ঋণপ্রাপ্তিতে ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৯তম, গতবছর ছিল ১৬১তম। ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষায় ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭২, গতবছর ছিল ৮৯তম। কর প্রদানে বাংলাদেশ ১৫১ তম, আগের বছরও একই অবস্থানে ছিল।

বৈদেশিক বাণিজ্যে গতবারের মতো এবারও ১৭৬ তম অবস্থানে আছে। এছাড়া দেউলিয়া ঘোষণার প্রক্রিয়ার ক্ষেত্রে বাংলাদেশ ১৫৪তম অবস্থানে আছে।

এ সূচকটি বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে গণ্য করা হয়। সরকার ২০২১ সালের মধ্যে এ সূচকে বাংলাদেশের অবস্থান দুই অঙ্কে বা কমপক্ষে ৯৯তম অবস্থানে নিয়ে আসার লক্ষ্য ঠিক করেছে। এই জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলো জোর তৎপরতা চালাচ্ছে।

Tags: বাংলাদেশের অবস্থান
Previous Post

আর কোনো শিক্ষার্থী এমন নৃশংসতার শিকার হবে না, প্রত্যাশা আদালতের

Next Post

নুসরাত হত্যা মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত

Next Post

নুসরাত হত্যা মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত

জাবি উপাচার্যের কার্যালয় অবরোধ করে রেখেছে আন্দোলনকারীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT