চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোয়েন্দা সংস্থার তথ্যে জাবিতে আটক দুই ‘শিবির কর্মী’

মো. মাহমুদুল হক (সোহাগ) by মো. মাহমুদুল হক (সোহাগ)
11:28 পূর্বাহ্ন 23, অক্টোবর 2019
in - সেমি লিড, শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিবির কর্মী সন্দেহে সাবেক দুই শিক্ষার্থীকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

গোয়েন্দা সংস্থার সহায়তায় তাদেরকে আটক করা হয়েছে জানিয়ে সহকারী প্রক্টর মহিবুর রউফ শৈবাল বলেন, উপাচার্যবিরোধী আন্দোলনে নাশকতার পরিকল্পনা ছিল তাদের।

আটককৃতরা সরকার ও রাজনীতি বিভাগের ৪১তম আবর্তনের শিক্ষার্থী সাদ শরীফ এবং তার সহযোগী প্রত্নতত্ত্ব বিভাগের নূরুল আমিন। তাদের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। এদের মধ্যে সাদ শরীফ সরাসরি শিবিরের সাথে যুক্ত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে প্রক্টর অফিস থেকে জানানো হয়।

প্রক্টর অফিস সূত্রে জানা গেছে: বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বিরুদ্ধে চলমান আন্দোলনের পূর্ব নির্ধারিত মশাল মিছিল কর্মসূচি চলার সময় তাদেরকে আটক করা হয়েছে।

তাদের আটকের বিষয়ে প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন: ‘মশাল মিছিলে শিবির ও ছাত্রদল অংশ নেবে এমন তথ্যের ভিত্তিতে আমরা সারাদিন ক্যাম্পাস পর্যবেক্ষণ করতে থাকি। মিছিল চৌরঙ্গী আসলে তাদের দুজনকে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলসহ আটক করি। আটকের পর তাদের মোবাইল ও হোয়াটসঅ্যাপে শিবির সংশ্লিষ্ট একাধিক তথ্য পাওয়া যায়। চলমান আন্দোলনে কারা টাকা দেয় তার প্রমাণ মোবাইলে পাওয়া গেছে। গতমাসে তারা এক লাখ ৭৫ হাজার টাকা পাওয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়াও কোন কোন শিক্ষক টাকা দেয় সে তথ্যও তাদের কাছে পাওয়া গেছে। বিদেশ থেকে তাদের সাথে কারা কারা যোগাযোগ করে তারও প্রমাণ মিলেছে।’

তিনি আরও বলেন: ‘ভোলার ঘটনায় কিভাবে ক্যাম্পাসে আন্দোলন করা যায় তারও কথোপকথন তাদের কাছে আছে। এছাড়া তাদের কাছে সেক্টর কমান্ডারসহ কোন কোন সাথী তাদের সাথে যোগাযোগ করে তারও একটি তালিকা পাওয়া গেছে। তারা সাভারের একটি কোচিংয়ের সাথে সংশ্লিষ্ট বলেও তথ্য পাওয়া গেছে।’

এ বিষয়ে অভিযুক্ত সাদ শরীফ বলেন: আমি কোনো সক্রিয় রাজনীতির সাথে যুক্ত নই। চৌরঙ্গী এলাকা থেকে কয়েকজন শিক্ষক আমাদের আটক করেন। ক্যাম্পাসের আন্দোলনের সাথে আমার কোনো সম্পর্ক নেই।

আটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আশুলিয়া থানায় মামালা করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে চেষ্টা করছে প্রশাসন।

ঘটনার পর আন্দোলনকারীরা রাতেই প্রক্টর অফিসে আসেন। সেসময় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা প্রক্টর অফিসকে ঘিরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

Tags: আটকজাবিশিবিরসাবেক শিক্ষার্থী
Previous Post

তারকাদের বদলে অপরিচিত মুখ কেনো কেন লোচের ছবিতে?

Next Post

টেকনাফে আটক যুবক ‘বন্দুকযুদ্ধে’ নিহত

Next Post

টেকনাফে আটক যুবক ‘বন্দুকযুদ্ধে’ নিহত

রাঙ্গামাটির অপহৃত বিএনপি নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT