চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানসিটি-পিএসজির গোলবন্যার রাতে ঘাম ঝরল রিয়ালের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:54 পূর্বাহ্ন 23, অক্টোবর 2019
in ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে মঙ্গলবার রাতে আট ম্যাচে মাঠে নেমেছিল ১৬ দল। প্রত্যাশিত জয় পেয়েছে সব জায়ান্টই। সবমিলিয়ে গোল হয়েছে ৩০টি। ম্যানসিটি, পিএসজি, টটেনহ্যামের গোলবন্যার রাতে রিয়াল, বায়ার্নের ঘাম ঝরিয়েছে প্রতিপক্ষরা।

ক্লাব ব্রুগের মাঠ থেকে এমবাপের হ্যাটট্রিকে ৫-০ গোলের জয় নিয়ে ফিরেছে পিএসজি। ঘরের মাঠে রেডস্টার বেলগ্রেডকে ৫-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম। আটালান্টাকে নিজ মাঠে ৫-১ গোলে উড়ে দিয়েছে ম্যানসিটি।

তবে গ্যালাতাসারের মাঠ থেকে টেনেটুনে ১-০তে জিতে এসেছে রিয়াল। অলিম্পিয়াকোসের মাঠে বায়ার্নের জয় ৩-২ গোলে। জুভেন্টাস সেখানে ঘরের মাঠে ২-১ ব্যবধানে হারিয়েছে লোকোমোটিভ মস্কোকে। আর অ্যাটলেটিকো ১-০তে জিতেছে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে।

‘এ’ গ্রুপে জার্মান মিডফিল্ডার টনি ক্রুসের গোলে তুরস্কের দল গ্যালাতাসারেকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টদের এটি চলতি চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমে প্রথম জয়। ম্যাচের ১৮ মিনিটে জাল খুঁজে নেন ক্রুস।

একই গ্রুপে কাইলিয়ান এমবাপের হ্যাটট্রিক ও মাউরো ইকার্দির জোড়া গোলে ক্লাব ব্রুগেকে ৫-০তে উড়িয়ে দিয়েছে প্যারিস সেইন্ট জার্মেইন।

ফরাসি জায়ান্টদের সপ্তম মিনিটেই এগিয়ে দেন ইকার্দি। আর্জেন্টাইন তারকার পরের গোলটি ৬৩ মিনিটে। মাঝে ৬১ মিনিটে নিজের প্রথম গোল খুঁজে পাওয়া এমবাপে ৭৯ ও ৮৩ মিনিটে জাল খুঁজে নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন।

এই জয়ে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ৪ পয়েন্টে টেবিলের দুইয়ে রিয়াল।

অন্যদিকে, ইতিহাদ স্টেডিয়ামে ‘সি’ গ্রুপে আটালান্টাকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। সার্জিও আগুয়েরো জোড়া গোল করেছেন, রাহিম স্টার্লিংয়ের থেকে এসেছে হ্যাটট্রিক।

নিজ মাঠে ম্যাচের ২৮ মিনিটে রুশলানের পেনাল্টিতে আটালান্টার এগিয়ে যাওয়া দেখে সিটিজেনরা। পরে ৩৪ মিনিটে গোলের খাতা খোলেন আগুয়েরো। সমতা আনার চার মিনিট পর স্পটকিকে লিড আনেন এ আর্জেন্টাইন। দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠেন স্টার্লিং। ম্যাচের ৫৮, ৬৪ ও ৬৯ মিনিটে প্রতিপক্ষের জালে তিনবার বল পাঠান।

তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে শীর্ষেই আছে পেপ গার্দিওলার দল।

গ্রুপ ‘বি’তে আরেক ইংলিশ জায়ান্ট টটেনহ্যাম হটস্পার ৫-০ গোলে বিধ্বস্ত করেছে রেডস্টার বেলগ্রেডকে।

ম্যাচের নয় মিনিটেই হ্যারি কেনের গোলে লিড নেয় স্পাররা। হিউং-মিন সন ১৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। ৪৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি আনেন সন। ৫৭ মিনিটে এরিক লামেলা দলের চতুর্থ গোলটি করার পর ৭২ মিনিটে কেন নিজের দ্বিতীয় ও বড় জয়ের পঞ্চম গোলটি পেয়ে যান।

একই গ্রুপে অলিম্পিয়াকোসের মাঠে ৩-২ গোলের জয়ে বড় পরীক্ষা দিতে হয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে।

ম্যাচের ২৩ মিনিটে ইয়োসেফের গোলে লিড নিয়েছিল অলিম্পিয়াকোস। রবার্ট লেভানডোভস্কি ৩৪ মিনিটে সমতা ফেরান। ৬২ মিনিটে দ্বিতীয় গোলে লিড এনে দেন জার্মান তারকা। ৭৫ মিনিটে টোলিস্সো গোল করে স্বস্তিতেই রেখেছিলেন জার্মানদের।

কিন্তু গুইর্হেমে ৭৯ মিনিটে অলিম্পিয়াকোসের দ্বিতীয় গোলটি করে ম্যাচ জমিয়ে দেন। শেষঅবধি অবশ্য বায়ার্নই হাসিমুখে মাঠ ছাড়ে।

তিন ম্যাচে ৯ পয়েন্টে তাতে গ্রুপ শীর্ষেই থাকল বায়ার্ন। সমান ম্যাচে ৪ পয়েন্টে দুইয়ে টটেনহ্যাম।

গোলবন্যার রাতে গ্রুপ ‘ডি’তে টাইট ম্যাচ হয়েছে দুটিই। ঘরের মাঠে আলভারো মোরাতার একমাত্র গোলে বেয়ার লেভারকুসেনকে হারিয়েছে ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ।

গ্রুপের অন্য ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর গোল না পাওয়ার রাতে লোকোমোটিভ মস্কোকে ২-১ গোলে হারিয়ে পূর্ণ পয়েন্ট তুলেছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস।

মস্কোর অ্যালেকেসির গোলে পিছিয়ে পড়ার পর ভয়েই ছিল জুভরা। পাওলো দিবালার জোড়া গোলে তারা স্বস্তিতে ফেরে। আর্জেন্টাইন তারকা ম্যাচের ৭৭ ও ৭৯ মিনিটে দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে তিন পয়েন্ট এনে দেন তুরিনের দলটিকে।

এই গ্রুপে ৩ ম্যাচে ৭ পয়েন্টে শীর্ষে অ্যাটলেটিকো। সমান ম্যাচে সমান পয়েন্টে গোলপার্থক্যে পিছিয়ে দুইয়ে রোনালদো-দিবালার জুভেন্টাস।

Tags: অ্যাটলেটিকোচ্যাম্পিয়ন্স লিগজুভেন্টাসটটেনহ্যামপিএসজিবায়ার্নম্যানসিটিরিয়াললিড স্পোর্টস
Previous Post

জাবিতে উপাচার্যের অপসারণের দাবিতে মশাল মিছিল

Next Post

অবৈধভাবে রেখে দেওয়া বিপুল সংখ্যক পাঠ্যবই উদ্ধার

Next Post

অবৈধভাবে রেখে দেওয়া বিপুল সংখ্যক পাঠ্যবই উদ্ধার

শেখ ফজিলাতুন নেছা মুজিবের রাজনৈতিক প্রজ্ঞা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT