চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গি দমনে’ উন্নত প্রযুক্তি ব্যবহারের তাগিদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:32 অপরাহ্ন 20, অক্টোবর 2019
in - সেমি লিড, অপরাধ
A A

‘দুর্নীতি সন্ত্রাস ও জঙ্গি দমনে’ উন্নত প্রযুক্তি ব্যবহারে দক্ষতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা.শফিকুল ইসলাম। 

দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তা এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সমন্বয়ে যৌথ বিশেষায়িত তদন্ত অনুসন্ধান কোর্সের  উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে সপ্তাহব্যাপী যৌথ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

ডিএমপি কমিশনার বলেন মোহা. শফিকুল ইসলাম বলেন, দুর্নীতি সন্ত্রাস ও জঙ্গি দমন করা গেলে দেশের অনেক উন্নয়ন হবে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে দক্ষতাবৃদ্ধি করতে প্রশিক্ষণার্থীদের তাগিদ দেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, প্রযুক্তিগত বিষয় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। সাধারণ অপরাধগুলোর মধ্যেও প্রযুক্তিগত বিষয় নিয়ে কাজ করতে হয়। প্রযুক্তি সব সময় পরিবর্তন হয়। তাই যারা প্রশিক্ষণ গ্রহণ করবেন তারা সেগুলোর সঙ্গে আপডেট থাকবেন। লোভে পড়লে শুধুমাত্র অর্থ উপার্জন সম্ভব আর লোভে না পড়লে দেশের সব অর্জন সম্ভব। এসময় তিনি তদন্তের স্বার্থে কাউন্টার টেররিজমের এক্সপার্ট অফিসারদের সঙ্গে দুদক কর্মকর্তাদের সুসম্পর্ক স্থাপন করে ভবিষ্যতে দেশের কল্যাণে কাজ করার অনুরোধ জানান।

প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, তদন্তকাজ ঠিক মতো যদি না হয় তাহলে অপরাধীরা সব সময় ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়। তাই যারা এ নিয়ে কাজ করবেন তাদের সবসময় আপডেট থাকতে হবে। সমালোচনা সব সময় সাদরে গ্রহণ করতে হবে। যদি সমালোচনা থাকে তাহলে জবাবদিহিতা থাকে।

তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনে দুর্নীতি নেই সেটা বলতে পারবো না। দুর্নীতি যেমন আছে সেখানে জবাবদিহিতাও রয়েছে। তাই কমিটমেন্ট অবশ্যই গুরুত্বপূর্ণ। দুর্নীতির আগে যদি সেটা ধরতে পারি সেটাই হবে আসল উদ্দেশ্য। দুর্নীতি যদি ঘটেই যায় তাহলে আমাদের থাকার উদ্দেশ্য কী? তাই আগে থেকে দুর্নীতি ধরতে আমাদের সোচ্চার হতে হবে।

এসময় সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম বলেন, সিটিটিসির কর্মকর্তারা শুধু দেশি-বিদেশি নয়, ইন-হাউজ ট্রেনিং করছে। কাউন্টার টেররিজম কোনো ট্রেনিং ইন্সটিটিউট না হলেও আমাদের অফিসাররা প্রতি মাসেই কোনো না কোনো ওয়ার্কশপ সেমিনার শর্ট ট্রেনিংয়ের মাধ্যমে তরুণ অফিসার ও কর্মরতদের দক্ষতা বৃদ্ধির চেষ্টা করছি। আমরা সবাই বাংলাদেশ পুলিশের সদস্য। চাকরি জীবনের প্রথম থেকেই আমরা তদন্ত করে এসেছি। আশা করছি এই প্রশিক্ষণটি ফলপ্রসূ হবে।

Previous Post

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর হামলা

Next Post

পন্টিং-ওয়াহ’র পর এবার হাসি

Next Post

পন্টিং-ওয়াহ’র পর এবার হাসি

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে হাইকোর্টে তলব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT