চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইফের ডাবলের জবাবে লিটন-নাঈমের সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:21 অপরাহ্ন 19, অক্টোবর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

সাইফ হাসানের ডাবল সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছিল ঢাকা বিভাগ। লিটন দাসের পর নাঈম ইসলামের সেঞ্চুরিতে জবাবটা দারুণ দিচ্ছে রংপুর বিভাগও। তাতে ড্রয়ের দিকে যাচ্ছে ম্যাচ।

জাতীয় ক্রিকেট লিগে নেমেই লিটন খেলেছেন ১২২ রানের ইনিংস। এ ওপেনারকে ছাড়িয়ে গেছেন মিডলঅর্ডার ব্যাটসম্যান নাঈম। ১২৪ রান করে আছেন অপরাজিত।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জোড়া সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে রংপুর তুলেছে ৫ উইকেটে ৩৩৪ রান।

রংপুর এখনও পিছিয়ে ২২২ রানে। সাইফের অপরাজিত ২২০ রানের ইনিংসে ৮ উইকেটে ৫৫৬ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল ঢাকা।

‍খুলনায় হারের মুখে মুশফিকরা
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জয়ের সুবাস পাচ্ছে স্বাগতিক দল। রাজশাহীকে হারাতে হলে রোববার ম্যাচের চতুর্থ ও শেষদিনে দ্বিতীয় ইনিংসে খুলনাকে করতে হবে ১০৮ রান। হাতে ৯টি উইকেট।

৪৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা রাজশাহী গুটিয়ে যায় ১৭০ রানে। তাতে নাগালেই থাকে খুলনার লক্ষ্য। ১২৩ রান তাড়া করতে নেমে পড়ন্ত বিকেলে এনামুল হক বিজয়ের উইকেট হারিয়েছে তারা। একটি বাউন্ডারি মেরে পরের বলেই শফিউল ইসলামকে উইকেট দেন এ ওপেনার।

তৃতীয় দিন শেষে খুলনা তুলেছে ১ উইকেটে ১৫ রান। ইমরুল কায়েস ১১ ও সৌম্য সরকার শূন্য রানে অপরাজিত আছেন।

তিন বছর পর টি-টুয়েন্টি দলে ফেরা আল-আমিন হোসেনের পেস তোপ ও আব্দুর রাজ্জাকের ঘূর্ণিতে দুইশর আগেই দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাজশাহী। দুই বোলারই নেন চারটি করে উইকেট। দুটি উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান।

দুই ইনিংসেই ২২ গজে থিতু হয়ে আউট হয়েছেন মুশফিকুর রহিম। রাজশাহীর এ ব্যাটসম্যান ২৪ করার পর দ্বিতীয় ইনিংসে আউট হয়েছেন ৪৭ করে।

Tags: জাতীয় ক্রিকেট লিগনাঈমলিটনলিড স্পোর্টসসাইফ
Previous Post

বাবরি মসজিদ মামলার রায়ের আগে নতুন নাটকীয়তা

Next Post

সাইবেরিয়ায় ১৫ খনি শ্রমিক নিহত

Next Post

সাইবেরিয়ায় ১৫ খনি শ্রমিক নিহত

সরকারি হাসপাতালে ৯ দিন ধরে পানি নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT