চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব ভ্রমণে যাচ্ছে ‘মায়াবতী’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:12 অপরাহ্ন 19, অক্টোবর 2019
in বিনোদন
A A

গেল সেপ্টেম্বরের ১৩ তারিখে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো অরুণ চৌধুরীর দ্বিতীয় ছবি ‘মায়াবতী’। তিশা ও ইয়াশ রোহান অভিনীত ছবি মুক্তির একমাস পেরিয়ে গেলেও রাজধানীসহ দেশের একাধিক প্রেক্ষাগৃহে ছবিটি এখনো চলছে। এরইমধ্যে জানা গেল আরো একটি আনন্দ সংবাদ।

‘মায়াবতী’র প্রযোজনা প্রতিষ্ঠান আনোয়ার আজাদ ফিল্মস-এর কর্ণধার কানাডা প্রবাসী আনোয়ার আজাদ চ্যানেল আই অনলাইনকে জানালেন, ছবিটি এখন বিশ্ব ভ্রমণে ব্যস্ত। চলতি মাসেই শুরু হচ্ছে সেই জার্নি!

তিনি জানান, ২৭ অক্টোবর মায়াবতী যাচ্ছে অস্ট্রেলিয়ায়। সেখানে একাধিক শোয়ের আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে অগ্রীম টিকেট বিক্রিও শেষ হয়েছে। বিশেষ করে সিডনিতে সব টিকিট বিক্রি শেষ।

তিনি জানান, বাংলাদেশের মানুষের মধ্যে ‘মায়াবতী’ ছবিটি বেশ হাইপ তৈরী করেছে। ফলে সেই জোয়ার পৌঁছে গেছে বিশ্বের বিভিন্ন জায়গা থাকা বাংলা ভাষাভাষি মানুষের কাছেও। বাঙালিরা যে যেখানে আছেন, সেখান থেকেই ছবিটি দেখতে আগ্রহ জানিয়েছেন। কিন্তু সব জায়গায়তো আমাদের যাওয়া সম্ভব নয়। তবে অস্ট্রেলিয়ার পর আমরা কানাডায় কয়েকটি শো করবো।

আনোয়ার আজাদ বলেন, আগামি নভেম্বরের ১০ তারিখে টরেন্টোতে দেখাবো ‘মায়াবতী’। উডসাইড সিনেমা হলে দুটি শো করবো। ২৮০টি সিটের থিয়েটার এটি। দুপুর ১টায় একটি শো এবং বিকাল ৪টায় আরেকটি শো। এরপর কানাডার অন্য স্টেটগুলোতেও ছবিটি চালানোর পরিকল্পনা আছে।

প্রযোজক আরো বলেন, কানাডার পর আমেরিকায় দেখানো হবে ‘মায়াবতী’। এরপর আমাদের টার্গেট সুইডেন ও ইংল্যান্ড। সেখানে অনেকেই ছবিটির জন্য যোগাযোগ করেছেন।

‘মায়াবতী’র সফলতায় খুশি হয়ে নাকি নির্মাতা অরুণ চৌধুরীকে দিয়ে আরো একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন?-এমন প্রশ্নে এই প্রযোজক বলেন: হ্যাঁ, ‘মায়াবতী’ নিয়ে আমরা বেশ আনন্দিত। চলতি বছর হয়তো বিভিন্ন দেশে এই ছবিটি নিয়ে দৌড়ঝাঁপে সময় দিতে হবে। এরপরই আমরা নতুন প্রজেক্ট ঘোষণা করবো।

নারী পাচার ও যৌনপল্লীর গল্প নিয়ে নিজের কাহিনী ও চিত্রনাট্যে মায়াবতী নির্মাণ করেছেন পরিচালক অরুণ চৌধুরী। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়াও ছবিতে আছেন ইয়াশ রোহান, ফলজুর রহমান বাবু, আফরোজা বানু, আগুন, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ।

Tags: অরুণ চৌধুরীআগুনআনোয়ার আজাদআফরোজা বানুইয়াশওয়াহিদা মল্লিক জলিতিশাদিলারা জামানফলজুর রহমান বাবুমামুনুর রশীদমায়াবতীরাইসুল ইসলাম আসাদলিড বিনোদন
Previous Post

বিশালাকার প্রাকৃতিক রাস্তা: জায়ান্ট কজওয়ে

Next Post

চট্টগ্রামে নিজ বাসায় বাবা ও শিশুকন্যার গলাকাটা মরদেহ

Next Post
চট্টগ্রাম-মরদেহ উদ্ধার

চট্টগ্রামে নিজ বাসায় বাবা ও শিশুকন্যার গলাকাটা মরদেহ

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অমিতাভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT