চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিখন ও রিশাদকে না খেলানোয় কোচদের বিসিবিতে তলব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:34 অপরাহ্ন 17, অক্টোবর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

নির্বাচকদের পক্ষ থেকে অনুরোধ ছিল জাতীয় লিগে যেন লেগস্পিনার খেলানো হয়। কোচদের প্রতি বিসিবির পক্ষ থেকে পাঠানো হয়েছিল এমন বার্তা। সেটি আমলে নেয়নি রংপুর ও ঢাকা বিভাগের টিম ম্যানেজমেন্ট। কারণ জানতে তাই দুই দলের কোচকে বিসিবিতে ডেকে পাঠানো হয়েছে।

ঢাকা বিভাগের লেগস্পিনার জুবায়ের হোসেন লিখন ও রংপুরের লেগস্পিনার রিশাদ হোসেনকে জাতীয় লিগের চলতি আসরে দুই ম্যাচে রাখা হয়েছে একাদশের বাইরে। যে কারণে কোচদের উপর খেপেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়া ঢাকা-রংপুর ম্যাচে রিশাদ ও লিখনের নাম একাদশে না দেখে হতাশ হয়েছেন তিনি।

‘আমরা আমাদের কিছু খেলোয়াড়কে খেলাতে চাই, যেটি হচ্ছে না। দেখুন এবার এনসিএল হচ্ছে, এতকিছু বলার পরেও, আসলে সমস্যা যে কেনো হয় এটা তো বলা মুশকিল। এখনো দেখেন আমরা লেগস্পিনার নিয়ে এত কথা বলছি, এনসিএলে লেগস্পিনার রিশাদকে এখনো খেলানো হয়নি। লিখনকেও খেলানো হয়নি। আমরা এতকিছু বলার পরেও, আসলে দল নির্বাচনের ক্ষেত্রে যখন সেরা একাদশ নামাচ্ছে, আমরা তো বলেছি, আমি তো নিশ্চিত ছিলাম যে আজকে নামবে। আজকে দেখছি নামেনি।’

‘এখানে তাহলে কি করণীয়। এই নিয়ন্ত্রণটি আমাদের হাতে নেই। আমরা আপাতত যেটা করেছি সেটা হল, এনসিএলে কেনো খেলায়নি এর জন্য দুই কোচকে তলব করা হয়েছে আজকে। বলার পরেও কেনো খেলানো হল না। ওদের তো খেলাতে হবে, না খেলালে ওরা আসবে কি করে। এটি একটি কমন ট্রেন্ড হয়ে গেছে যে লেগস্পিনারদের আমরা খেলার সুযোগ করে দিচ্ছি না।’

স্বীকৃত লেগস্পিনারদের প্রায় সবাইকে জাতীয় লিগের মূল স্কোয়াডে জায়গা করে দিয়েছেন নির্বাচকরা। চট্টগ্রামের হয়ে প্রথম দুই ম্যাচেই খেলার সুযোগ পেয়েছেন লেগস্পিনার মিনহাজুল আবেদীন আফ্রিদি। আর ঢাকা মেট্রো দ্বিতীয় রাউন্ডে খেলাচ্ছে চোট কাটিয়ে ফেরা জাতীয় দলের লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে। আর রংপুরের হয়ে খেলছেন তানবীর হায়দার।

Tags: এনসিএলজুবায়ের হোসেন লিখনলিড স্পোর্টসলেগস্পিনার
Previous Post

নানা অভিযোগে যুবলীগ থেকে বহিষ্কার নজরুল

Next Post

বেসিকের টাকা আত্মসাত: আই জি নেভিগেশন পরিচালকের জামিন বাতিল

Next Post
করোনা

বেসিকের টাকা আত্মসাত: আই জি নেভিগেশন পরিচালকের জামিন বাতিল

চার্চে ধর্ষণের বিরুদ্ধে কথা বলায় বরখাস্ত, বিচার করছে না ভ্যাটিকান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT