চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুল ব্যক্তির নামে মামলাটি এতদিন কিভাবে চললো?

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:09 অপরাহ্ন 17, অক্টোবর 2019
in সম্পাদকীয়
A A

জাহালাম কাণ্ডের মত আরেকটি ঘটনা গণমাধ্যমে প্রকাশ হয়েছে। বিনা দোষে একজন মানুষকে দুই মাস কারাভোগ করতে হয়েছে। এছাড়া ভোগান্তির শিকার হতে হয়েছে ১৮ বছর। তদন্তকারী অফিসার ও আইনজীবীর গাফিলতির কারণে বাবুল শেখ নামের এক নিরীহ নির্দোষ মানুষকে জেল খাটতে হয়েছে বলে জানা গেছে।

ঘটনার শুরু ২০০১ সালের ১৫ এপ্রিল। ওই দিন নাটোর সদর উপজেলার গাঙ্গইল গ্রামে একটি মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় কাজী আবদুল মালেক বাদী হয়ে শ্রী বাবুসহ ছয়জনের বিরুদ্ধে নাটোর সদর থানায় ২০০১ সালের ১৮ এপ্রিল একটি মামলা দায়ের করেন। এদের মধ্যে সিংড়া উপজেলার আচল কোট গ্রামের শ্রীদেব দাসের ছেলে শ্রী বাবুকে ৩ নম্বর আসামি করা হয়।

কিন্তু মামলার এজাহারে উল্লিখিত আসামি বাবুকে গ্রেপ্তার না করে ইয়াকুব আলীর ছেলে বাবলু শেখকে ২০০২ সালের ৭ নভেম্বর গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। এই ভুলের বিষয়টি আদালতকে অবহিত না করে ছয় দিন পর ১৩ নভেম্বর আসামির আইনজীবী বাবু পরিচয়েই বাবলু শেখের জামিন করান। পরে ওই পরিচয়েই বাবলু শেখের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ ও আসামি পরীক্ষা করেন। যুক্তিতর্ক শেষে ২০১৬ সালের ২৩ জুন মুখ্য বিচারিক হাকিম মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী আসামি বাবুর বিরুদ্ধে দুই বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডদেশ দেন। ওই দিন কাঠগড়া থেকে বাবলু শেখকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। পরে তিনি ২০১৬ সালের ১৬ আগস্ট আপিল করে জামিন পান।

পরবর্তীতে এ মামলা নাটোর দায়রা আদালতে গেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইফুর রহমান সিদ্দিকের আদালতে মামলাটি বিচারের জন্য পাঠানো হয়। মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে বিচারক বাবলু শেখকে মামলা থেকে মুক্তির নির্দেশ দেন। একই সাথে মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা এসআই মোমিনুল ইসলামও এসআই হেলেনা পরভীনের সঠিকভাবে তদন্ত না করার অপরাধে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের আইজিপিকে নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় আজ এই মামলা থেকে মুক্তি পান বাবুল শেখ।

বিনা অপরাধে বাবুল শেখের কারাভোগ নিন্দনীয় ও দুঃখজনক মনে করি আমরা। আমরা আরও আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, মামলাটি ভুল মানুষের নামেই দীর্ঘদিন পর্যন্ত আদালতে চলতে থাকলো। এটা কিভাবে সম্ভব হলো?

বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে মানুষের আস্থা থাকলেও সম্প্রতি কিছু ঘটনা মানুষের মনে ভিন্ন প্রশ্নের উদয় ঘটেছে। এর আগে বিনা দোষে জেল খেটেছেন জাহালাম নামের একজন নিরাপরাধ ব্যক্তি। তিনি জেল খেটেছেন দুদকের ভুলে। আর এই বাবুল শেখের কারাভোগ তার আইনজীবী ও মামলার তদন্তকারী অফিসারের দায়িত্ব পালনে গাফিলতির কারণে।

একজন নিরাপরাধ ব্যক্তিকে কেন কারাভোগ করতে হলো, এই বিষয়ে সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন ও এর প্রতিকার নিয়ে ভাবাও জরুরি। আমরা মনে করি, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা দরকার।

Tags: সম্পাদকীয়
Previous Post

নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ ধরায় মৎস্য কর্মচারীসহ ২২ জনের জেল-জ‌রিমানা

Next Post

ব্যবসায় শিক্ষিত নারীদের অংশগ্রহণ বাড়ছে

Next Post

ব্যবসায় শিক্ষিত নারীদের অংশগ্রহণ বাড়ছে

সাইফের সেঞ্চুরি, মিরাজের চার উইকেট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT