চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এল ক্ল্যাসিকোর’ আগে ইনজুরিতে কাতর রিয়াল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:24 অপরাহ্ন 16, অক্টোবর 2019
in ফুটবল, স্পোর্টস
A A

আন্তর্জাতিক বিরতির মধ্যে যেসব খেলোয়াড়কে পাওয়া যাচ্ছে তাদের নিয়েই অনুশীলন চালিয়ে যাচ্ছেন জিনেদিন জিদান। কারণ বিরতির পরপরই এক সপ্তাহের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে হবে তার দলকে। ওই তিন ম্যাচের মধ্যে আছে বার্সেলোনার বিপক্ষে ‘এল ক্ল্যাসিকো’ও। কিন্তু ফুটবল আভিজাত্যের মহারণের আগে ইনজুরির মিছিল লম্বা হওয়ায় রীতিমতো কাতর রিয়াল মাদ্রিদ।

বিরতির পর ১৯ অক্টোবর লা লিগার ম্যাচে মায়োর্কার বিপক্ষে প্রথমে মাঠে নামবে রিয়াল। তিনদিন পর অর্থাৎ, ২২ অক্টোবর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লস ব্লাঙ্কোসদের প্রতিপক্ষ তুরস্কের ক্লাব গ্যালাতাসারে। তার তিনদিন পর (২৬ অক্টোবর) বার্সেলোনার বিপক্ষে লা লিগায় মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো।

আন্তর্জাতিক ম্যাচের মধ্যদিয়ে রিয়ালের জন্য সুখবরই ভাসছিল। ইনজুরি থেকে বেলজিয়াম দলে ফিরেছিলেন থিবো কোর্তোয়া। কয়েক সপ্তাহ আগেই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ক্লাব ব্রুগের বিপক্ষে ইনজুরিতে পড়েছিলেন চেলসির সাবেক এ গোলকিপার। কিন্তু মাঠে নেমে আবার ছোট ইনজুরিতে পড়েছেন কোর্তোয়া। তবে জিদানকে সবচেয়ে বেশি চিন্তায় ফেলেছে লুকা মদ্রিচ ও গ্যারেথ বেলের ইনজুরি।

গত কয়েক সপ্তাহ ধরেই ইনজুরির সঙ্গে লড়তে হচ্ছে রিয়ালের পুরো দলকে। এরমধ্যে অবশ্য স্বস্তির খবর কোর্তোয়া এবং মার্সেলোর ফিটনেস ফিরে পাওয়া। গত সপ্তাহে অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন মার্সেলো। তবে স্প্যানিশ মিডিয়া জানাচ্ছে, মায়োর্কার বিপক্ষে পুরো সুস্থ হয়ে ফিরছেন ব্রাজিলিয়ান উইঙ্গার।

একই সময়ে বেলজিয়ামের হয়ে সবশেষ দুই ম্যাচে খেলেছেন কোর্তোয়া। ব্রুগের বিপক্ষে ইনজুরিতে পড়ার পর গ্রানাডার বিপক্ষে ম্যাচ মিস করেছিলেন তিনি। জাতীয় দলের হয়ে শেষ ম্যাচে ছোট ইনজুরিতে পড়লেও এল ক্ল্যাসিকোর আগে পুরো সুস্থ হয়ে উঠবেন বলেই রিয়ালের পক্ষ থেকে জানানো হয়েছে।

গোলবার এবং উইংয়ে কোর্তোয়া-মার্সেলো আশা জাগালেও জিদানকে বড় চিন্তায় রাখছেন বেল, মদ্রিচ, ফারল্যান্ড মেন্ডি এবং টনি ক্রুজ। চারজনই আগামী সপ্তাহের সব ম্যাচে অনিশ্চিত।

গত ১১ অক্টোবর থেকে মাঠের বাইরে ফরাসি ডিফেন্ডার মেন্ডি। এখন পর্যন্ত পূর্ণ অনুশীলনে নামতে পারেননি। গত দুদিন বল নিয়ে একটু দৌড়াদৌড়ি করলেও তাকে নিয়ে আশা খুবই কম। মায়োর্কার বিপক্ষে তো অনিশ্চিতই, পরের দুই ম্যাচেও তাকে পাওয়া নিয়ে ব্যাপক অনিশ্চয়তা রয়েছে।

ইউরো বাছাইপর্বে মাঠে নেমে ইনজুরিতে পড়েছেন মদ্রিচ, বেল ও ক্রুজ। ওয়েলস-ক্রোয়েশিয়া যখন মুখোমুখি হয়েছিল সেই ম্যাচেই আঘাত পান রিয়ালের দুই সতীর্থ মদ্রিচ-বেল। ওয়েলস কোচ রায়ান গিগস বেলের ইনজুরিকে ছোট উল্লেখ করলেও মদ্রিচেরটা বেশ গুরুতর বলে জানিয়েছে ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশন ও রিয়াল মাদ্রিদ। বেল খুড়িয়ে খুড়িয়ে ম্যাচ শেষ করলেও মাঠের বাইরে চলে যেতে হয় মদ্রিচকে। আগামী এক সপ্তাহ দুজনই পর্যবেক্ষণে থাকবেন।

সবচেয়ে বেশি অনিশ্চয়তা রয়েছে টনি ক্রুজকে নিয়ে। গ্রানাডার বিপক্ষে কুঁচকির ইনজুরির কারণে মাঠ ছাড়েন তিনি। পরে জার্মানির হয়ে আর্জেন্টিনার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলতে পারেননি। ইনজুরি এতোটাই জটিল যে, এখন পর্যন্ত অনুশীলনেও নামতে পারেননি।

ইনজুরির তালিকায় আছেন হামেস রদ্রিগেজও। যার ফলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কলম্বিয়া দলের সঙ্গে সফরে নেই তিনি। লম্বা সময় ধরে ইনজুরিতে আছেন নাচো এবং মার্কো অ্যাসেনসিও। হাঁটুর ইনজুরির কারণে আরও বেশ কয়েক সপ্তাহ সাইডবেঞ্চে থাকতে হবে নাচোকে। আর আগামী ফেব্রুয়ারির আগে মাঠে ফেরার কোনো সম্ভাবনা নেই প্রাক-মৌসুমে ইনজুরিতে পড়া অ্যাসেনসিওর।

Tags: এল ক্ল্যাসিকোবার্সেলোনারিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

নারী উদ্যোক্তা গড়ার লক্ষ্যে কাজ করছে ‘নিবেদিতা’

Next Post

ওসি মোয়াজ্জেমের জামিন বিষয়ে আদেশ ৩ নভেম্বর

Next Post

ওসি মোয়াজ্জেমের জামিন বিষয়ে আদেশ ৩ নভেম্বর

জ্যোতি যেভাবে রাজলক্ষ্মী হয়ে ওঠলেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT