চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে উপাচার্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মৌন মিছিল ও সমাবেশ

মো. মাহমুদুল হক (সোহাগ) by মো. মাহমুদুল হক (সোহাগ)
4:09 অপরাহ্ন 16, অক্টোবর 2019
in - সেমি লিড, শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ক্যাম্পাসে মৌন মিছিল ও সংহতি সমাবেশ করেছে উপাচার্যপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

সমাবেশে বক্তারা দাবি করেন, সম্প্রতি দুর্নীতি বিরোধী আন্দোলনের নামে স্বার্থান্বেষী মহল বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল রাখার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

‌বুধবার সকালে ‘অন্যায়ের বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে’ ব্যানারে মৌন মিছিল ও সংহতি সমাবেশে প্রায় পাঁচ শতাধিক শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।

সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে মৌন মিছিল বের হয়ে পুরাতন প্রশাসনিক ভবন, পরিবহন চত্ত্বর, চৌরঙ্গী মোড়, চিকিৎসা কেন্দ্র প্রদক্ষিণ করে পুনরায় পুরাতন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল পরবর্তী সংহতি সমাবেশে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন: প্রয়োজনের তাগিদেই গণজাগরণ হয়। আজকে এখানেও ঠিক তাই লক্ষ্য করা যাচ্ছে। এই গণজাগরণ প্রমাণ করে, উপাচার্যের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে তা একটি স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়।

উপাচার্যপন্থী শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’র সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী আন্দোলনকারীদের উদ্দেশ্য করে বলেন: এই বিশাল সমাবেশ প্রমাণ করে আপনাদের আন্দোলন যৌক্তিক নয়। তাই আসুন মিথ্যা অভিযোগের ভিত্তিতে আন্দোলন না করে একসঙ্গে বিশ্ববিদ্যালয় পরিচালনা করি।

অধ্যাপক হানিফ আলী আন্দোলনকারীদেরকে আন্দোলন বন্ধ করে আলোচনায় আসার আহ্বান জানিয়ে বলেন: মাননীয় উপাচার্যের পদত্যাগের দাবি ভিত্তিহীন। কেনো তিনি পদত্যাগ করবেন-এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রমাণ তারা দেখাতে পারেননি। তিনি আরো বলেন যেই টাকা এখনো আসেনি, সেই টাকার দুর্নীতির অভিযোগে কীভাবে আসে।

‘অন্যায়ের বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে জাহাঙ্গীরনগর’ প্ল্যাটফর্মের মুখপাত্র অধ্যাপক আলমগীর কবিরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক বারতা চক্রবর্তী, শারমিন জামান, অফিসার্স সমিতির সভাপতি ডেপুটি রেজিস্ট্রার মো. আবু হাসান প্রমুখ।

Tags: অধ্যাপক ড. ফারজানা ইসলামউপাচার্য
Previous Post

বেলা হাদিদের চেহারা ৯৪.৩৫ শতাংশ নিখুঁত

Next Post

নারী উদ্যোক্তা গড়ার লক্ষ্যে কাজ করছে ‘নিবেদিতা’

Next Post

নারী উদ্যোক্তা গড়ার লক্ষ্যে কাজ করছে ‘নিবেদিতা’

'এল ক্ল্যাসিকোর' আগে ইনজুরিতে কাতর রিয়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT