চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন করতে গেলে মানুষ চেনা যায়: মৌসুমী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:05 অপরাহ্ন 16, অক্টোবর 2019
in বিনোদন
A A

আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী চিত্রনায়িকা মৌসুমী। শুরুতে সিনিয়র শিল্পীদের নিয়ে আলাদা প্যানেল করার কথা থাকলেও শেষ পর্যন্ত একাই লড়ছেন তিনি। সাম্প্রতিক সময়ের আলোচিত এই নির্বাচন নিয়ে এই নায়িকা এসেছিলেন চ্যানেল আইয়ের প্রতিদিনকার আয়োজন ‘৩০০ সেকেন্ড’ নামের অনুষ্ঠানে। যেখানে নির্বাচন নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন মৌসুমী।

জনপ্রিয় ‘ছোটকাকু’র স্রষ্টা, শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের পরিকল্পনায় গত ৫ অক্টোবর থেকে চ্যানেল আইয়ে দেখানো হচ্ছে ‘৩০০ সেকেন্ড’ নামের একটি ভিন্নধর্মী অনুষ্ঠান। অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনা ও সেহাঙ্গল বিপ্লবের পরিচালনায় দিনকে দিন জমে উঠছে অনুষ্ঠানটি। মঙ্গলবার অতিথি হয়ে এসেছিলেন মৌসুমী।

রিয়াজ, ফেরদৌস, পূর্ণিমা, পপি ও নিপূনদের মতো অভিনয় শিল্পীদের নিয়ে প্যানেল করার কথা ছিলো। কিন্তু শেষ সময়ে এসে বাকিরা সরে গেলেন। আপনি কেন তবে একাই নির্বাচনে লড়ছেন? শাহরিয়ার নাজিম জয়ের এমন প্রশ্নে মৌসুমী বলেন, তারা কেউ সরে যায়নি। ব্যক্তিগত কিংবা অন্যান্য সমস্যার কারণে তারা নির্বাচনে অংশ নিতে পারেননি। কিন্তু তারা আমাকে ছেড়ে যাননি। আমি বিশ্বাস করি, তারা আমার সাথেই আছেন।

এতোদিনের সিনেমা ক্যারিয়ারে কখনো নির্বাচনে নাম না লেখালেও এবার কেন নির্বাচনে একাই লড়ছেন মৌসুমী? উপস্থাপক জয়ের এমন প্রশ্নের উত্তরে ‘খায়রুন সুন্দরী’ খ্যাত এই নায়িকার উত্তর: সবার দুঃখে আমার খারাপ লাগে। অন্তত এগিয়ে যাওয়ার চেষ্টা করি। এরকম স্বাভাবিক মনের মানুষ আমি। তো একবার যখন নাম লিখিয়ে ফেলেছি তখন আমার মনে হয়েছে, এই মুহূর্তে সরে যাওয়া উচিত নয়। যেহেতু ভোটারদের একটা দাবি সামনে রয়েছে। বহু শিল্পীরা আমাদের কাছে এসে বলছিলো যে, শিল্পী সমিতি তাদের সমস্যা দেখছে না, সিনিয়ররাও দেখছে না। সেই জায়গা থেকে প্যানেল না পেলেও আমার মনে হয়েছে, অন্তত একাই এদের জন্য হলেও ফাইটটা দেয়া উচিত।

কোনো ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন মৌসুমী?-জয়ের এমন প্রশ্নে মৌসুমী বলেন: এগুলো নির্বাচনের অংশ। যা ঘটছে এগুলোকে আমি প্রতিবন্ধকতা মনে করছি না। বরং নির্বাচনকে আমি এনজয় করছি। তবে এটা ঠিক, নির্বাচন করতে গেলে মানুষ চেনা যায়। অনেক কিছু দেখা হয়, জানা হয়, শেখা হয়।

চ্যানেল আইয়ে ‘৩০০ সেকেন্ড’ অনুষ্ঠানটি যাত্রা শুরু ৫ অক্টোবর রাত ১০টা ২০ মিনিটে। প্রথম দিনে অতিথি ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তারকাদের মধ্যে এসছেন সালাহউদ্দিন লাভলু, চিত্রনায়ক সিয়াম আহমেদ। এছাড়াও এই অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ এবং মেয়র আতিকুল ইসলাম-এর মতো গুণী ব্যক্তিত্বরা।

Tags: ৩০০ সেকেন্ডজয়পপিপূর্ণিমাফরিদুর রেজা সাগরফেরদৌসমৌসুমীরিয়াজলিড বিনোদনশিল্পী সমিতিসিয়াম আহমেদ
Previous Post

স্বামীসেবী শেখ ফজিলাতুন নেছা মুজিব

Next Post

বর্ণবৈষম্যের জেরে নিষেধাজ্ঞার মুখে বুলগেরিয়া

Next Post

বর্ণবৈষম্যের জেরে নিষেধাজ্ঞার মুখে বুলগেরিয়া

বাবরি মসজিদ-রাম মন্দির মামলায় নাটকীয় মোড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT