চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রোটিয়াদের উড়িয়ে সিরিজ কোহলির ভারতের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:36 অপরাহ্ন 13, অক্টোবর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

পুনে টেস্টের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে সাউথ আফ্রিকাকে ১৮৯ রানে অলআউট করে ইনিংস ও ১৩৭ রানের বিশাল জয় তুলে নিয়েছে ভারত।

রোববার সঙ্গে সিরিজও বগলদাবা করেছে কোহলির দল। তিন টেস্টের সিরিজে ২-০তে এগিয়ে স্বাগতিকরা। বিশাখাপত্তমে প্রথম টেস্টে ২০৩ রানে জিতেছিল ভারত। সিরিজের তৃতীয় টেস্ট রাচিতে, শুরু ১৯ অক্টোবর।

আগের দিনই ফলোঅনে পড়েছিল সাউথ আফ্রিকা। প্রতিপক্ষকে আবারও ব্যাট করতে নামাবেন নাকি নিজেরাই নেমে পড়বেন ব্যাটিংয়ে, সেই সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার ছিল বিরাট কোহলির। ভারত অধিনায়ক ফিল্ডিংয়েই নেমে গেলেন। পেস-স্পিনের যৌথ আক্রমণে প্রোটিয়াদের দুমড়ে-মুচড়ে পরে অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন বোলাররা।

সাউথ আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে ২৭৫ রানে অলআউট হয়েছিল। স্বাগতিকরা ব্যাটিং করার সুযোগ পেয়েছে একবার। প্রথমে ব্যাট করে অধিনায়ক কোহলির হার না মানা ২৫৪ রানে ভর করে ৬০১ রানের বিশাল সংগ্রহ তুলে ইনিংস ঘোষণা করেছিল ভারত।

রোববার ৩২৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয়বার ব্যাটিং করতে নামা প্রোটিয়ারা শুরু থেকেই ছিল অসহায়। দিনের দ্বিতীয় বলেই এলবিডব্লিউর ফাঁদে ফেলে কোনো রান না করা ওপেনার এইডেন মার্করামকে ফেরান ইশান্ত শর্মা।

ষষ্ঠ ওভারে ৮ রান করে উমেশ যাদবের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন থিউনিস ডি ব্রুইন। খানিক পর ৫ রান করা অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিসকে ফিরিয়ে প্রোটিয়া ইনিংসে মড়ক লাগায় ভারত।

কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছিলেন ডিন এলগার। সেটাও লম্বা করতে দেননি অশ্বিন। ৪৮ করে উমেশ যাদবকে ক্যাচ দিয়ে বাঁহাতি ওপেনার ফিরে গেলে শেষ হয়ে যায় প্রোটিয়াদের অসম্ভব কিছুর স্বপ্ন! টেম্বা বাভুমা ৩৮, ভারনন ফিল্যান্ডার ৩৭ করে পরে পরাজয়ের ব্যবধানই কমিয়েছেন কেবল।

২২ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সেরা উমেশ যাদব। সমান উইকেট পেয়েছেন রবিন্দ্র জাদেজাও। ২ উইকেট নিয়েছেন অশ্বিন।

Tags: কোহলিভারত-সাউথ আফ্রিকা টেস্টলিড স্পোর্টস
Previous Post

১০ কোটি গ্রাহকের তথ্য হাতিয়ে নিচ্ছে শি জিংপিং অ্যাপস

Next Post

বড়পর্দার ‘খলনায়ক’ আবার ফিরলেন ছোটপর্দায়

Next Post

বড়পর্দার 'খলনায়ক' আবার ফিরলেন ছোটপর্দায়

দীপন হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT