চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্রের ম্যারাডোনা: বস্তির ছেলে থেকে ফুটবলের রাজা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:42 অপরাহ্ন 12, অক্টোবর 2019
in বিনোদন
A A

কিংবদন্তি আর্জেন্টাইন ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার অদেখা ফুটেজ নিয়ে তৈরি হয়েছে ডকুমেন্টারি ‘ডিয়েগো ম্যারাডোনা’। যা ১১ অক্টোবর শুক্রবার ভারতে মুক্তি পেয়েছে। এটি নির্মাণ করেছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নির্মাতা আসিফ কাপাডিয়া।

মুক্তির পর থেকেই ম্যারাডোনাকে নিয়ে নির্মিত এই ডকুমেন্টারিটি ভক্ত ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

১৩০ মিনিটের এই ডকুমেন্টারিতে নেপলসে ম্যারাডোনার জীবনকে বিশেষ ভাবে তুলে ধরা হয়েছে। কীভাবে ইতালিয়ান ক্লাব নেপোলিতে থাকাকালীন সময়ে ম্যারাডোনার নানা ফুটেজ পাওয়া গিয়েছে তা নিয়ে জানা গেছে চাঞ্চল্যকর তথ্য। ম্যারাডোনার নিজের সংগ্রহেই সেই সময়ের ফুটেজগুলো ছিল। আসিফ কাপাডিয়া তার তথ্যচিত্রে সেই সব ফুটেজ ব্যবহার করেছেন।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের রিভিউতে পাঁচে চার পেয়েছে ডকুমেন্টারিটি। সেখানে বলা হয়েছে, ম্যারাডোনার অদেখা অনেক বিষয় দেখা যাবে ডকুমেন্টারিতে। দর্শক বুঝবে কী হারিয়েছে ফুটবলপ্রেমীরা।

আসিফ কাপাডিয়ার অন্য ডকুমেন্টারিগুলোর মতই দুর্দান্ত এডিটিং, ড্রামাটিক ব্যাকগ্রাউন্ড মিউজিক, দীর্ঘ নীরবতার পরে হঠাৎ শুরু হওয়া চরিত্রগুলোর কথোপকথন দেখা গেছে। নির্মাণ শৈলীর কারণে দর্শকরা ডকুমেন্টারিটির গভীরে চলে যেতে পারবেন সহজেই।

ম্যারাডোনার ফুটবলের জাদু উপভোগ করা করা যায় ডকুমেন্টারিতে। বস্তির একজন সাধারণ ছেলে ডিয়েগো থেকে ফুটবলের রাজা ম্যারাডোনা হয়ে উঠার বিষয়টি ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে।

নেপলসে ঘটে যাওয়া অন্তর্দন্দ্ব এবং বিতর্কগুলোও বাদ যায়নি ডকুমেন্টারি থেকে। ম্যারাডানোকে দেখা গেছে কোকেন গ্রহণ করতে এবং মাফিয়াদের সঙ্গে যোগাযোগ করতে। নেপোলিতে থাকাকালীন সময়েই ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান এই ফুটবলার। বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে হওয়া ম্যাচে বিতর্কিত সেই ‘হাত দিয়ে গোল’ এর ঘটনাও তুলে ধরা হয়েছে।

১৯৮৪ থেকে ১৯৯১—এ সাতটি বছর নেপোলির জন্য ছিল রূপকথার মতো। ম্যারাডোনা জিতিয়েছেন দুটি লিগ শিরোপা, সঙ্গে কোপা ইতালিয়া, সুপার কোপা ইতালিয়া ও উয়েফা কাপ। দুই ঘণ্টা দশ মিনিটের এই ডকুমেন্টারিটি দর্শকদের ফিরিয়ে নিয়ে যাবে ম্যারাডোনার সেই ফেলে আসা সাতটি বছরে।

Tags: আর্জেন্টিনাডিয়েগো ম্যারাডোনাফুটবললিড বিনোদন
Previous Post

সেঞ্চুরি হাতছাড়ার মিছিল

Next Post

এ কেমন গণতন্ত্র অনুশীলন?

Next Post

এ কেমন গণতন্ত্র অনুশীলন?

খেলাপি ঋণের 'ক্যান্সার' সারাতে ব্যাংকিং সংস্কার কমিশন গঠনের পরামর্শ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT