চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুয়েটে রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি প্রকাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:58 অপরাহ্ন 12, অক্টোবর 2019
in - সেমি লিড, শিক্ষা
A A

বুয়েট ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক সংগঠন এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্বদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ।

শনিবার বুয়েটের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: সাইদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়: ‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এই বিশ্ববিদ্যালয়ে সকল রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রম কর্তৃপক্ষের নির্দেশক্রমে নিষিদ্ধ করা হলো।’

বিজ্ঞপ্তিটি বুয়েটের সকল অনুষদের ডীন, বিভাগ, অফিস প্রধান, ইনস্টিটিউটের পরিচালক, সেন্টার, ছাত্রকল্যাণ পরিদপ্তর, আইসিটি পরিচালক, সকল হল প্রভোস্ট, সিকিউরিটি অফিসারসহ সর্বত্র বিতরণ করার কথা বলা হয়।

এর আগে গতকাল বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এছাড়া আবরার ফাহাদ হত্যাকাণ্ডে এজাহারভুক্ত ১৯ আসামীকে সাময়িক বহিষ্কার করার কথা জানায়।

বুয়েট অডিটোরিয়ামে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে তখন এ সিদ্ধান্তের কথা জানান উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম।

এসময় তিনি বলেন: বুয়েটে সাংগঠনিক ছাত্র রাজনীতি থাকবে না। আবরারের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং মামলার খরচ বুয়েট কর্তৃপক্ষ বহন করবে। বিচারকাজ দ্রুত শেষ করতে সরকারকে চিঠি দেওয়া হবে। বুয়েটে র‌্যাগিং বন্ধ হবে।

বুয়েট উপাচার্যের মৌখিক এই ঘোষণার পর আন্দোলনকারী শিক্ষার্থীরা তা লিখিত আকারে বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানান। তার পরিপ্রেক্ষিতে বুয়েট কর্তৃপক্ষ আজ লিখিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এরপর ভর্তি পরীক্ষার কারণে ১৩ ও ১৪ অক্টোবর আন্দোলন শিথিলের ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। একইসাথে, ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সর্বোচ্চ সহায়তা করারও ঘোষণা দিয়েছেন তারা।

এসময় আবরার হত্যার পর দ্রুত আইনী পদক্ষেপ নেয়ায় প্রধানমন্ত্রীকে এবং শিক্ষার্থীদের সহায়তা করায় বিশ্ববিদ্যালয় উপাচার্যকে ধন্যবাদ জানান শিক্ষার্থীরা।

আবরার ফাহাদ বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) ছাত্র ছিলেন। তিনি থাকতেন বুয়েটের শেরেবাংলা হলের নিচতলায় ১০১১ নম্বর কক্ষে।

গত ৬ অক্টোবর রাত আটটার দিকে তাকে ডেকে নিয়ে যাওয়া হয় একই হলের ২০১১ নম্বর কক্ষে। ওই কক্ষে তাকে নির্যাতন করে বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা। রাত ৩টার দিকে হল থেকেই তার লাশ উদ্ধার করে পুলিশ।

এরপর থেকে শিক্ষার্থীরা ১০ দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করে।

Tags: ছাত্র রাজনীতিবুয়েট
Previous Post

শ্রীলঙ্কায় সাইফের সেঞ্চুরি

Next Post

যুক্তরাষ্ট্র থেকে নায়াগ্রা জলপ্রপাতের গর্জন কানে বাজতো

Next Post

যুক্তরাষ্ট্র থেকে নায়াগ্রা জলপ্রপাতের গর্জন কানে বাজতো

সৈকতের আবর্জনা পরিষ্কার করে ভাইরাল হলেন মোদি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT