চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুধবার থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনায় ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ

ইকরাম চৌধুরী by ইকরাম চৌধুরী
4:54 অপরাহ্ন 08, অক্টোবর 2019
in - সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A

জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৯ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ২২ দিন চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ সারাদেশের ছয়টি অভয়াশ্রম এলাকায় ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার।

একারণে চাঁদপুরের ৫১ হাজার জেলে বেকার হয়ে পড়বে। তবে কষ্ট হলেও সরকারি নিষেধাজ্ঞা মেনে চলবে বলে জানিয়েছে জেলেরা। চাঁদপুরের পদ্মা-মেঘনার মতলবের ষাটনল থেকে চর আলেকজেন্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার নদী এলাকা মা ইলিশ ডিম ছাড়ে। তাই মা ইলিশ রক্ষায় অন্যান্য বছরের মতো এবছরও বিশেষ তদারকি করবে প্রশাসন ও মৎস্য বিভাগ।

যদিও জেলেদের দাবি তারা কখনো সরকারি অভিযানের সময় নদীতে নামেন না। এ সময়ে সরকারের পক্ষ থেকে চাল সহায়তা পায় জেলেরা। তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল হওয়ায় জেলেদের দাবি এ সহযোগিতা যেনো বাড়ানো হয়।

জেলে ও ইউনিয়ন পরিষদ সদস্যদের নিয়ে উদ্বুদ্বকরণ সভাসহ বিভিন্ন ভাবে প্রচারণা চালানো হয়েছে। গত বছরের ন্যায় এবারও মা ইলিশ রক্ষা কার্যক্রম সফল হবে বলে আশা ব্যক্ত করেন বলে জানান মৎস্য বিভাগ।

ইলিশের উৎপাদন বৃদ্ধিতে এই ২২ দিন ডিমওয়ালা ইলিশকে রক্ষা করা করা খুবই জরুরী বলে মনে করেন ইলিশ গবেষকগণ। নিষেধাজ্ঞা অমান্য করলে প্রথমবার একমাস হতে সর্বোচ্চ ছয় মাস দ্বিতীয়বার একই অপরাধ করলে দুই বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হওয়ার বিধান রয়েছে।

Tags: ইলিশপদ্মা-মেঘনামৎস্য বিভাগ
Previous Post

মহাকাশ-গবেষণার স্বীকৃতি: পদার্থবিদ্যায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

Next Post

ডেম্বেলের লাল কার্ড নিয়ে রেফারিকে কী বলেছিলেন মেসি?

Next Post

ডেম্বেলের লাল কার্ড নিয়ে রেফারিকে কী বলেছিলেন মেসি?

ডি’ভিলিয়ার্সের পর বিগ ব্যাশে স্টেইন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT