চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্রাটের জন্য মেডিক্যাল বোর্ড গঠন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:27 অপরাহ্ন 08, অক্টোবর 2019
in - সেমি লিড, অপরাধ
A A
সম্রাট-মেডিক্যাল বোর্ড

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের চিকিৎসায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক ডা. আফজালুর রহমানকে প্রধান করে ৩ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

মেডিক্যাল বোর্ডে আরও রয়েছেন ডা. আশরাফুল হক সিয়াম এবং ডা. আর এম খান।

গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে সম্রাট হৃদরোগ ইনস্টিটিউটের সিসিইউ-১ বিভাগের বেড নম্বর-৩ এ ভর্তি আছেন। সোমবার রাতে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিক্যালে নেয়া হলে পরিস্থিতি বিবেচনায় সেখান থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

মঙ্গলবার সকালে অবস্থার অবনতি হলে সম্রাটকে সিসিইউতে নেয়া হয়।

ডা. আফজালুর রহমান বলেন, তার চিকিৎসার জন্য অস্থায়ী ভিত্তিতে তিন সদস্যের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। এই টিমের পর্যবেক্ষণে সম্রাটের চিকিৎসা চলছে। বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা করতে দেয়া হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর বর্তমান অবস্থা বোঝা যাবে।

হাসপাতালে সম্রাটের আইনজীবীরা গেলেও চিকিৎসার স্বার্থে তাদের দেখা করতে দেয়া হয়নি বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এছাড়াও মঙ্গলবার বেলা আড়াইটার দিকে আরও একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হবে বলে জানানো হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সভাপতি সম্রাটকে এর আগে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ছয় মাসের কারাদণ্ড দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। কাকরাইলে সম্রাটের অফিসে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদক, ক্যাঙ্গারুর চামড়া, পিস্তল ও টর্চার মেশিন উদ্ধার হয়েছে। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম তাকে এই সাজা দেন।

Tags: ইসমাইল চৌধুরী সম্রাটক্যাসিনোক্যাসিনো অভিযানক্যাসিনো গডফাদার
Previous Post

একদিনেই তো আর বিচার করা যায় না: কাদের

Next Post

‘ব্যক্তি নয়, কোচ গার্দিওলাকে ভালোবাসি’

Next Post

‘ব্যক্তি নয়, কোচ গার্দিওলাকে ভালোবাসি’

চিত্রনায়ক জসিম চলে যাওয়ার ২১ বছর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT