চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুয়েট শিক্ষার্থী হত্যাকাণ্ডে ছাত্রলীগের তদন্ত কমিটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:12 অপরাহ্ন 07, অক্টোবর 2019
in - সেমি লিড, শিক্ষা
A A

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশের ছাত্রলীগের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। এছাড়া এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ছাত্রলীগ।

আবরার ফাহাদ হত্যাকাণ্ডে শুরু থেকেই ছাত্রলীগ নেতাদের সংশ্লিষ্ট থাকার বিষয়ে অভিযোগ ওঠে। এমন প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ব্রিফিংয়ে কথা বলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়। এসময় তার পাশে ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

ছাত্রলীগ সভাপতি বলেন: আমরা এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করেছি। কমিটিতে রয়েছেন, ইয়াজ আর রিয়াদ (ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ ছাত্রলীগ) এবং আসিফ তালুকদার (সাংস্কৃতিক সম্পাদক, ডাকসু)। ২৪ ঘণ্টার মধ্যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে রিপোর্ট দেওয়ার জন্য বলেছি।

জয় বলেন: ছাত্রলীগ অন্যায়কে কখনও প্রশ্রয় দেয়নি। যদি বুয়েটের এ ঘটনায় ছাত্রলীগের কোনো নেতা অথবা বুয়েট শাখার নেতাকর্মী যদি বিন্দুমাত্র জড়িত থাকে অবশ্যই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা ফৌজদারি আইনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানাবো আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত গ্রেপ্তার করুন।

আবরার ফাহাদ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। রোববার সন্ধ্যার পরে তাকে রুম থেকে ডেকে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে তার সহপাঠীরা। এরপরে শেরেবাংলা হলের দ্বিতীয়তলা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আবরার ওই হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন, ১০১১ নম্বর রুমে থাকতেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়া।

আবরার হত্যাকাণ্ডে হলের সিসিটিভি ফুটেজসহ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বুয়েটের ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদকসহ দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

Tags: আবরার ফাহাদ হত্যাকাণ্ড
Previous Post

প্রধানমন্ত্রীর ভারত সফরে যে প্রাপ্তি দেখালেন কাদের

Next Post

ফাহাদের মায়ের আকুতি

Next Post

ফাহাদের মায়ের আকুতি

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ-আরেক বিশ্বজিৎ

আরেক বিশ্বজিৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT