চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবরারের বাবা আওয়ামী লীগের সমর্থক: মামাতো ভাইয়ের দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:00 অপরাহ্ন 07, অক্টোবর 2019
in - সেমি লিড, অপরাধ, শিক্ষা
A A
আবরারের বাবা আওয়ামী লীগের সমর্থক

নিহত আবরারের মামাতো ভাই আবু তালহা

নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের মামাতো ভাই আবু তালহা বলেছেন, আবরারের বাবা বরাবরই আওয়ামী লীগের সমর্থন করেন। কিন্তু আবরার রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না।

শিবিরকর্মী সন্দেহে আবরারকে পিটিয়ে হত্যা করা হয়েছে, এমন অভিযোগের প্রেক্ষিতে প্রশ্ন করা হলে চ্যানেল আই অনলাইনকে এ কথা বলেন তিনি।

আবু তালহা বলেন, ‘আসলে তার (আবরার) বাবা আওয়ামী লীগ সমর্থন করেন। পরিবারের আর কেউ ওভাবে রাজনীতি করে না। তবে তারা সবসময়ই আওয়ামী লীগকেই ভোট দেয়।’

‘আমার ফুফাতো ভাইয়ের বাসাটা বর্তমান আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের কুষ্টিয়ার বাসার সাথেই। তাই আমার ফুফু-ফুফারা সবাই আওয়ামী লীগপন্থিই।’

আবরারের এই আত্মীয় জানান, ক্যাম্পাসে এসেও সবার সঙ্গে কথা বলে তিনি জেনেছেন আবরার কোনো ধরনের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না।

আবু তালহা বলেন, ‘আবরারের পা থেকে মাথা পর্যন্ত আঘাতের চিহ্ন। হাতে কাঁধে রক্ত জমে আছে। এতটা নির্মমভাবে মানুষ মানুষকে হত্যা করতে পারে!! তাও আবার একজন ভালো, মেধাবী ছাত্র।’

‘আমার মনে হয় না তার মতো ভালো মানুষ আর হতে পারে। সে পাঁচ ওয়াক্ত নামাজ-কালাম পড়ত। মায়ের কথায় উঠত বসত। সে কোনো খারাপ কিছুর সাথে সম্পৃক্ত হতে পারে বলে আমার মনে হয় না,’ বলেন তিনি।

আবরারের সহপাঠী বা বন্ধুদের সাথে কথা হলেও তারা এ ব্যাপারে কিছু বলতে চাইছেন না বলে মন্তব্য করেন আবু তালহা। তিনি বলেন, যাকেই জিজ্ঞেস করেছেন, তিনি বলছেন তাদের পক্ষে কিছু বলা সম্ভব নয়। সিসিটিভি ফুটেজ দেখতে অনুরোধ জানিয়েছেন তারা।বুয়েট শিক্ষার্থী-সিসিটিভি-আওয়ামী লীগের সমর্থক

‘তারা বলছে, আপনারা সিসিটিভি ফুটেজ দেখেন, এর থেকেই আপনারা সবকিছু জেনে যাবেন,’ বলেন নিহত বুয়েট শিক্ষার্থীর মামাতো ভাই।

আবরার ফাহাদ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। রোববার সন্ধ্যার পরে তাকে রুম থেকে ডেকে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে তার সহপাঠীরা। এরপরে শেরেবাংলা হলের দ্বিতীয়তলা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আবরার ওই হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন, ১০১১ নম্বর রুমে থাকতেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়া।

আবরার হত্যাকাণ্ডে হলের সিসিটিভি ফুটেজসহ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এঘটনায় বুয়েটের ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদকসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

Tags: বুয়েটবুয়েট শিক্ষার্থী খুনবুয়েট-শিবির সন্দেহে হত্যাশিবিরশিবির সন্দেহে হত্যা
Previous Post

পুলিশের হাতে ফাহাদ হত্যার আলামত

Next Post

বুসানে প্রশংসিত ‘শনিবার বিকেল’, তবু বিষণ্ণ ফারুকী

Next Post

বুসানে প্রশংসিত ‘শনিবার বিকেল’, তবু বিষণ্ণ ফারুকী

ভিন্নমতের কাউকে মেরে ফেলার অধিকার কারও নেই: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT