চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাইনরিটিদের সম্পদের দিকে তাকালেই দাঁতভাঙা জবাব: কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:39 অপরাহ্ন 05, অক্টোবর 2019
in - সেমি লিড, বাংলাদেশ, রাজনীতি
A A
দাঁত ভাঙা জবাব-ওবায়দুল কাদের

সংখ্যালঘু সম্প্রদায়ের কারও সম্পদের দিকে তাকালে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন: মাইনরিটির সম্পদের দিকে যারা দৃষ্টি দিতে চান তাদের সতর্ক করে দিচ্ছি। নিরাপত্তা যারাই বিঘ্নিত করবে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে, শাস্তি পেতে হবে। যারা শেখ হাসিনার অর্জনকে ম্লান করে দিতে চান, তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। কেউ ছাড় পাবে না, সে যত প্রভাবশালীই হোক।’

শনিবার মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির উদ্যোগে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীর দিন দুঃস্থ মানুষদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদের।

এসময় তিনি বলেন: শেখ হাসিনার সরকার যখনই ক্ষমতায় আসে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ নিরাপদে থাকে। সারাদেশের পূজা মণ্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের মানুষ উৎসবের সঙ্গে পূজা উদযাপন করছে।

তিনি আরও বলেন: আমি হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের বলবো, শেখ হাসিনা ক্ষমতায় আছেন, আপনাদের কোনো ভয় নেই। আপনারা মাথা উঁচু করে চলুন, মেরুদণ্ড সোজা করে চলুন।

ওবায়দুল কাদের বলেন: আপনার ভোট মানে-গুণে মুসলমানের ভোটের থেকে কম নয়। সবার ভোটাধিকার সমান। আপনিও এদেশের প্রথম শ্রেণির নাগরিক হিসেবে কাউকে ভয় পাবেন না।

এসময় তিনি চলমান শুদ্ধি অভিযানে হিন্দু সম্প্রদায়ের মানুষের সমর্থন কামনা করে বলেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে শুদ্ধি অভিযান শুরু করেছেন তা নিয়ে সারাদেশে আপনাদের সহযোগিতা চাচ্ছি। কোনো বিশেষ গোষ্ঠীর বিরুদ্ধে এ অভিযান নয়। বাংলাদেশ থেকে দুর্নীতিবাজ অপশক্তির চক্রকে ভেঙে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উদ্যোগ নিয়েছেন। দুর্বৃত্তরা হিন্দু মুসলমান খ্রিস্টান সকলের শত্রু।

এসময় তিনি প্রতিবেশি দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কের কথা তুলে ধরেন।

Tags: ওবায়দুল কাদের
Previous Post

নিজের না বলা কথা নিয়ে চ্যানেল আইয়ে অপু বিশ্বাস

Next Post

ভারতের সঙ্গে বাংলাদেশের ৭টি সমঝোতা স্মারক সই

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-মোদি-সমঝোতা স্মারক

ভারতের সঙ্গে বাংলাদেশের ৭টি সমঝোতা স্মারক সই

সুস্থ হয়ে আমার স্বামী যেন গানে ফিরতে পারেন: ফারজানা আলী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT