চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় অর্ধশত তারকার বিরুদ্ধে এফআইআর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:06 অপরাহ্ন 04, অক্টোবর 2019
in বিনোদন
A A

গণপিটুনি, অসহিষ্ণুতাসহ পুরো ভারতে সাম্প্রদায়িকতা উত্থানের আশঙ্কা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোলা চিঠি পাঠানোর দায়ে প্রায় ৫০ জন ভারতীয় তারকা অভিনেতা, নির্মাতার বিরুদ্ধে দায়ের হল এফআইআর।

তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আইনজীবী সুধীর কুমার ওঝা। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের মধ্যে নাম আছে রামচন্দ্র গুহ, প্রখ্যাত নির্মাতা মণিরত্নম, অপর্ণা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, শ্যাম বেনেগল, গৌতম ঘোষ, অনুরাগ কাশ্যপ, অঞ্জন দত্ত, কৌশিক ও শুভা মুদগলের মতো ব্যক্তিত্বরা।

বিহারের মুজফফরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সূর্যকান্ত তিওয়ারির কাছে একটি পিটিশন দাখিল করার পর এই মামলা দায়ের করা হয় বলে জানায় ভারতীয় গণমাধ্যম।

এদিকে বিষয়টি নিয়ে সুধীর কুমারবলেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২০ আগস্ট তার আবেদন মঞ্জুর করেছিলেন। তার ভিত্তিতেই দায়ের হয়েছে এফআইআর। তার অভিযোগ, এই ৫০ জন সেলেব্রেটি প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখে দেশের মান নামিয়ে এনেছেন। প্রধানমন্ত্রীর নজরকাড়া পরিশ্রমকেও ছোট করতে চেয়েছেন।

উল্টো এই ৫০ সেলেব্রেটিদের ‘দেশদ্রোহী’ ও ‘বিচ্ছিন্নতাবাদী’ বলেও মন্তব্য করেন তিনি।

দেশজুড়ে ধর্মীয় অসহিষ্ণুতা বন্ধের দাবিতে এবং ‘জয় শ্রীরাম’ ধ্বনি তুলে সাম্প্রদায়িক উসকানিমূলক বার্তার প্রতিবাদে জুলাই মাসে বিশিষ্ট পরিচালক শ্যাম বেনেগাল, অপর্ণা সেন, অনুরাগ কাশ্যপ থেকে মণিরত্নম-সহ সরব ভারতের বিভিন্ন রাজ্যের অন্তত ৫০ জন সুনাগরিক৷ ‘জয় শ্রীরাম’ থেকে গণপিটুনি, যাবতীয় অসহিষ্ণুতামূলক বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তরে চিঠি পাঠিয়েছিলেন তারা। এরজন্য অবশ্য শাসকদলের রোষানলেও পড়েছিলেন তারা। অপর্ণা সেন, কৌশিক সেন-সহ একাধিক ব্যক্তি প্রাণনাশের হুমকি পেয়েছিলেন। অনুরাগ কাশ্যপের মেয়েকে ধর্ষণের হুমকি দেয়া হয়েছিলো সেসময়।

Tags: অঞ্জন দত্তঅনুরাগ কাশ্যপঅপর্ণা সেনকৌশিকগৌতম ঘোষমোদিলিড বিনোদনসৌমিত্র চট্টোপাধ্যায়
Previous Post

এলগার-ডি ককের সেঞ্চুরিতে প্রোটিয়াদের পাল্টা তোপ

Next Post

পাকিস্তানে অমুসলিমদের প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি হওয়ার বাধা কাটলো না

Next Post

পাকিস্তানে অমুসলিমদের প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি হওয়ার বাধা কাটলো না

শান্তিতে নোবেলের দৌড়ে এগিয়ে ১৬ বছরের সেই পরিবেশকর্মী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT