চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যাজার্ডের পর কন্তেকে হারাচ্ছে চেলসি?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:39 পূর্বাহ্ন 03, অক্টোবর 2019
in ফুটবল, স্পোর্টস
A A

এই মৌসুমেই ক্লাব ছেড়েছেন এডেন হ্যাজার্ড। চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন বেলজিয়াম তারকা। তার যাওয়ার প্রভাব পড়েছে চেলসির পারফরম্যান্সে। লিগে শীর্ষ পাঁচে নেই ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল। চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে জিতলেও দলীয় পারফরম্যান্স সন্তুষ্ট হওয়ার মতো নয়। এরমধ্যেই আবার দলের অন্যতম সেরা একজনকে হারানোর শঙ্কায় ব্লুজরা।

বিশ্বকাপের আগে থেকেই আলোচনায় ছিলেন এনগোলো কন্তে। বিশ্বকাপে ফ্রান্সের মাঝমাঠের অন্যতম কারিগর ছিলেন তিনিই। বর্তমান সময়ে অন্যতম সেরা মিডফিল্ডারদের একজন। যতই দিন যাচ্ছে, কন্তে যেন আরো পরিণত হচ্ছেন। তাকে দলে পেতে ওঁত পেতে আছে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো।

কন্তে দীর্ঘদিন ধরে চেলসিতে খেললেও এবার তার দিকে হাত বাড়িয়েছে জুভেন্টাস। তাকে পাওয়ার ব্যাপারে নিজের ইচ্ছার কথা এরইমধ্যে ক্লাব সহ-সভাপতি পাভেল নেদভেদকেও জানিয়েছেন জুভ কোচ মাউরিসিও সারি। এর আগে সারির অধীনেই চেলসিতে খেলেছেন কন্তে।

মিডফিল্ডে সারি এখন মিরালেম পিয়ানিচ ও অ্যারন রামসির সঙ্গে কন্তেকে যোগ করে আরো বেশি শক্তিশালী করতে চান। নাপোলির সাবেক বসের বিশ্বাস, কন্তে এলে তাদের মিডফিল্ড হবে বিশ্বসেরা। পাশাপাশি জুভেন্টাসের রক্ষণও বেশ শক্তিশালী হবে। আর এ তিনজনের সামনে খেলবেন ক্রিস্টিয়ানো রোনালদো ও গঞ্জালো হিগুয়েন।

তো কন্তেকে পেতে চাইলে কত খরচ করতে হবে জুভেন্টাসকে? মিডিয়া জানাচ্ছে, ৭০ মিলিয়ন পাউন্ডের মতো খরচ করলেই কন্তেকে দলে নিয়ে আসতে পারবেন তারা।

ডেইলি মেইল জানাচ্ছে, সারির হিসাবে ৭০ মিলিয়ন পাউন্ড কন্তের জন্য বড় কোনো মূল্য নয়। বরং তাকে আনতে পারলে ইউরোপের সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ এক মিডফিল্ড গড়ে তুলতে সক্ষম হবেন।

আরও একটা কারণে কন্তের দিকে চোখ দিয়েছেন সারি। চেলসি কোচ ল্যাম্পার্ড মূলত দলের তরুণ প্রজন্মের ওপরই বেশি জোর দিচ্ছেন। সেক্ষেত্রে ২৮ বছরের কন্তের জন্য ভবিষ্যতে জায়গা ধরে রাখা কঠিন হয়ে উঠতে পারে। সেই সুযোগটাই নিতে চান জুভ বস।

Tags: কন্তেচেলসিজুভেন্টাসলিড স্পোর্টস
Previous Post

এবার সাগরতল থেকে মিসাইল ছুড়ল নর্থ কোরিয়া

Next Post

রাজধানীতে ট্রাকের ধাক্কায় র‍্যাব সদস্য নিহত

Next Post
সড়ক দুর্ঘটনা-মাদ্রাসা শিক্ষক নিহত

রাজধানীতে ট্রাকের ধাক্কায় র‍্যাব সদস্য নিহত

জাহাঙ্গীনগরে ধর্মঘট ও প্রশাসনিক অবরোধে ক্লাস বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT