চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুঃসময় পার করে ফেরার অপেক্ষায় ইমরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:33 অপরাহ্ন 02, অক্টোবর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

সন্তানের অসুস্থতার কারণে প্রায় দেড় মাস ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছে ইমরুল কায়েসকে। খেলতে পারেননি আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ। এক বছরের শিশুপুত্র শোয়াইবকে নিয়ে দুইদফা যেতে হয়েছিল সিঙ্গাপুর। কতটা কঠিন সময় পার করেছেন বুধবার শের-ই-বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সেটি জানালেন এ ওপেনার।

‘প্রথমবার সিঙ্গাপুর থেকে আসার পর ভালো হয়ে গেলেও আবার সমস্যা শুরু হলে ফের যেতে হয়েছে। এবার চিকিৎসকরা বলেছে আশা করি আর হবে না। মেডিসিন দিয়েছে। প্রথমে ডেঙ্গু হয়েছিল, ডেঙ্গু থেকে আরও দুইটা রোগ হয়। যার একটির নাম রোজেলা। আমাদের উপমহাদেশে মালয়েশিয়ার দিকে এই রোগ বেশি থাকে। এজন্য বাংলাদেশের চিকিৎসকরা বুঝতে পারছিলেন না আসলে কী রোগ।’

দুঃসময়ের কথা বলার মুহূর্তে ইমরুলের চোখেমুখে ফুটে উঠছিল দীর্ঘ ক্লান্তির ছাপ। দুশ্চিন্তায় ওজন কমে গেছে ৫ কেজি!

ছেলে সুস্থ হয়ে উঠেছেন। ইমরুলও ফিরেছেন মাঠে। নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন ১০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগে।

নভেম্বরে টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ। টেস্ট দলে থাকার আশা করতেই পারেন ইমরুল। কেননা আফগান সিরিজে বিবেচনায় ছিলেন এ বাঁহাতি ওপেনার। ছেলে অসুস্থ হয়ে পড়েন দল ঘোষণার আগেই। নিজেকে সরিয়ে ইমরুল ব্যস্ত হয়ে পড়েন সন্তান আর পরিবার নিয়ে।

দুঃসময় পার করে আসা ইমরুলের ভাবনায় এখন শুধুই ক্রিকেট। জাতীয় দলে ফেরার আশা নিয়ে অপেক্ষায় সুযোগ এলে যেন কাজে লাগানো যায়।

‘আশা তো সবাই করে। আশা নিয়েই সবাই সামনে আগায়। আমিও সেই আশা নিয়েই অপেক্ষায় আছি। যদি সামনে সুযোগ আসে সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করব। আমার একটা সুযোগ আসছিল (আফগানিস্তানের বিপক্ষে টেস্টে) ওই সময়ে দুর্ভাগ্যবশত আমার ছেলের অসুস্থতার কারণে খেলতে পারলাম না। ওইটা তো আর শেষ হয়ে যায় নাই। সামনে যদি সুযোগ আসে অবশ্যই চেষ্টা করব শতভাগ দেয়ার।’

Tags: ইমরুল কায়েসলিড স্পোর্টস
Previous Post

প্রথমবার ‘ওপেনিং’ করেই বাম্পার রোহিত

Next Post

টিসিবি’র পেঁয়াজের জন্য হাহাকার

Next Post

টিসিবি’র পেঁয়াজের জন্য হাহাকার

ফাইল ছবি

চমক নয়, সিনিয়রদের মন্ত্রিসভা থেকে বাদ পড়া ছিল ‘শাস্তি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT