চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন করছি না, তবে নতুন নেতৃত্ব চাই: ফেরদৌস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:59 অপরাহ্ন 02, অক্টোবর 2019
in বিনোদন
A A

চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২০ মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর। আসন্ন ওই নির্বাচনে কোনো পদে কিংবা প্যানেল থেকে ‘ভোটের লড়াইয়ে অংশ নিচ্ছেন না’ বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। 

মিশা সওদাগর ও জায়েদ খানের প্যানেল থেকে গত বছর কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করে ২৬১ ভোট পেয়ে জয় লাভ করেছিলেন ‘খাইরুন সুন্দরী’ ছবির এই নায়ক। তবে, জনপ্রিয় এই চলচ্চিত্র অভিনেতা এবার নির্বাচন থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

ফেরদৌস বলেন, আমি নির্বাচন করছি না। কারণ আমি মনে করি, নির্বাচন না করেও, শিল্পী সমিতির কমিটিতে না থেকেও শিল্পীদের কল্যাণে নিজেকে সম্পৃক্ত রাখা যায়। তিনি বলেন, আমি কোনো দায়িত্বে থাকতে চাচ্ছি না। দায়িত্ব নিলে যেভাবে সময় দিতে হয়, আমি তা পারবো না।’

জানা গিয়েছিল, মিশা-জায়েদ প্যানেল থেকে বেরিয়ে চিত্রনায়িকা মৌসুমীর প্যানেলকে সমর্থন দিচ্ছেন ফেরদৌস। এও শোনা গিয়েছিলো, মৌসুমীর সঙ্গে তিনি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন।

এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, আমি সবসময় ইসিতে থাকি। এবারও ঠিক করেছিলাম ইসিতেই থাকবো। কোনো ভাইটাল পদে যাওয়ার ইচ্ছে ছিল না। কিন্তু নির্বাচনের সময় দেশের বাইরে একটা কাজের শিডিউল দেয়া রয়েছে আমার। ভোটের সময় দেশে থাকার সম্ভাবনা খুব কম। তাই কোনো প্যানেল থেকে নির্বাচন করছি না।

আলাপকালে আসন্ন নির্বাচন নিয়ে চিত্রনায়ক ফেরদৌস তার চাওয়ার কথা জানালেন। বললেন, আমার চাওয়া থাকবে নতুন কোনো গ্রুপ ক্ষমতায় আসুক, যারা এর আগে কখনই ক্ষমতায় ছিল না। সমিতিতে নতুন নেতৃত্ব আসুক। তাহলেই আমরা সবকিছুতে নতুনত্ব পাবো। অন্যথায় একই রকম নেতৃত্ব আবার ক্ষমতায় এলে মনোটোনাস (একঘুয়েমি) লাগবে।

প্রসঙ্গত, আসন্ন নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন ইলিয়াস কাঞ্চন। এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে আবার একসঙ্গে প্যানেল দিয়েছেন মিশা সওদাগর (সভাপতি) ও জায়েদ খান(সেক্রেটারি)। এই প্যানেলে থাকছেন নিপুণ (ইসি), অরুণা বিশ্বাস (ইসি), ইমন (আন্তর্জাতিক সম্পাদক)।

অন্যদিকে, মৌসুমীকে সভাপতি রেখে তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে একই প্যানেলে থাকছেন ডিএ তায়েব। এছাড়া, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন খল অভিনেতা শিবা শানু।

Tags: চিত্রনায়ক ফেরদৌসনিপুণমৌসুমীলিড বিনোদন
Previous Post

রেলওয়েতে শুদ্ধি অভিযান চলমান: রেলমন্ত্রী

Next Post

টুইটারে অজানা ত্রুটি, বিশ্বজুড়ে ব্যবহারকারীদের ভোগান্তি

Next Post
টুইটারে অজানা ত্রুটি, বিশ্বজুড়ে ভোগান্তিতে হাজারো ব্যবহারকারী

টুইটারে অজানা ত্রুটি, বিশ্বজুড়ে ব্যবহারকারীদের ভোগান্তি

আমাদের হৃদয়ে চ্যানেল আই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT