চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহাত্মা গান্ধী জীবনে মাত্র একটি হিন্দি সিনেমা দেখেছিলেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:22 অপরাহ্ন 02, অক্টোবর 2019
in বিনোদন
A A

১৯৪৫ সালের কথা। নির্মাতা বিজয় ভাট ১৯৪৩ সালে নির্মিত তার মিথলজিক্যাল ড্রামা ‘রাম রাজ্য’র বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিলেন। মহাত্মা গান্ধীর জন্য এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। আর এটিই ছিল মহাত্মা গান্ধীর দেখা একমাত্র হিন্দি সিনেমা।

২ অক্টোবর মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী। ৭৬ বছর আগে এই দিনে ‘রাম রাজ্য’ ছবিটিও পুরো ভারতে মুক্তি পেয়েছিল। গান্ধী অনেক ইংরেজি ছবি দেখেছিলেন। তবে তার দেখা একমাত্র হিন্দি সিনেমা বিজয় ভাটের ‘রাম রাজ্য।’

বিজয় ভাটের সঙ্গে গান্ধীর দেখা হয় ১৯৩০ সালের শেষের দিকে ভালসাদে বেড়াতে গিয়ে। গান্ধী যখন জানতে পারেন বিজয় ভাট একজন নির্মাতা, তখন তিনি বলেন, ‘আপনি নারসি মেহতাকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন না কেন?’ নার্সি মেহতা হলেন গুজরাটের একজন আধ্যাত্মিক কবি যিনি ‘বৈষ্ণব জান তো তেনে রে কাহিয়ে যে’ ভজনটির রচয়িতা। এই ভজনিটি গান্ধীর খুব পছন্দ ছিল।

গান্ধীর কথামতো বিজয় নির্মাণ করেছিলেন ‘নারসি মেহতা।’ ১৯৪০ সালে হিন্দি ও গুজরাটি ভাষায় নির্মাণ করা হয় ছবিটি। তবে বিজয় ভাটের আফসোস, তিনি গান্ধীকে এই ছবিটি দেখানোর সুযোগ পাননি।

১৯৪৫ সালে জুহুর একটি বাংলোতে কিছুদিন ছিলেন মহাত্মা গান্ধী। সেই সময়ে গান্ধীর সহকারীর সাহায্য নিয়ে বিজয় ভাট মাত্র ৪০ মিনিট সময় পেয়েছিলেন সিনেমা দেখানোর জন্য। গান্ধীকে দেখানোর জন্য ‘রাম রাজ্য’ ছবিটি নির্বাচন করেন বিজয়। ছবি শুরু হওয়ার পর গান্ধী এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি ৪০ মিনিটের বদলে পুরা ৯০ মিনিট ধরে ছবিটি দেখেন।

‘রাম রাজ্য’ ছবিটি বক্স অফিসেও সাফল্য পেয়েছিল। ১০০ সপ্তাহ চলেছিল থিয়েটারে। সমালোচকদের প্রশংসা পেয়েছিলো ছবিটি। -ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: মহাত্মা গান্ধীলিড বিনোদন
Previous Post

গোপালগঞ্জের ভিসির পদত্যাগের পরে ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা

Next Post

রেলওয়েতে শুদ্ধি অভিযান চলমান: রেলমন্ত্রী

Next Post

রেলওয়েতে শুদ্ধি অভিযান চলমান: রেলমন্ত্রী

নির্বাচন করছি না, তবে নতুন নেতৃত্ব চাই: ফেরদৌস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT