চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ন্যু ক্যাম্পে অর্ধ শতাব্দী আগের স্মৃতি ফেরাবে ইন্টার?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:19 পূর্বাহ্ন 02, অক্টোবর 2019
in ফুটবল, স্পোর্টস
A A

আগের রাতে দুই গোলে পিছিয়েও ২-২ করেছে রিয়াল মাদ্রিদ। ব্রুগের মতো অপেক্ষাকৃত ‘ছোট’ দলের কাছে হারতে হারতে ড্র করে জিনেদিন জিদানের শিষ্যরা। চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে প্রথম ম্যাচে পিএসজির কাছে ০-৩ ব্যবধানে হেরেছিল রিয়াল। লা লিগায় শীর্ষে পৌঁছালেও ইউরোপ সেরার মঞ্চে এখনো সাদামাটা হ্যাজার্ড-বেনজেমারা।

‘চিরশত্রু’দের দুঃস্বপ্নের পরেরদিন মাঠে নামছে বার্সেলোনা। বুধবারের ম্যাচে ব্যক্তিগত দক্ষতায় বার্সেলোনা নিঃসন্দেহে এগিয়ে ইন্টার মিলানের থেকে। কিন্তু সাম্প্রতিক ফর্মের কারণে কিছুটা আতঙ্ক নিয়েই ন্যু ক্যাম্পে আসছেন অ্যান্থনিও কন্তে।

ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সেলোনা হারেনি সাড়ে ছ’বছর। ম্যাচের হিসাবে ৩২ ম্যাচ। মাঝের এই সময়ে মাত্র তিনবার তিনটি দল ড্র করেছে ন্যু ক্যাম্পে। অ্যাটলেটিকো মাদ্রিদ (২০১৩-১৪), জুভেন্টাস (২০১৬-১৭) এবং টটেনহ্যাম (২০১৮-১৯)। তাই কন্তের সামনেও চ্যালেঞ্জ বেশ কঠিন।

তবে এই মুহূর্তে সিরি আ’র শীর্ষে থাকা ইন্টারের খেলায় গতি দারুণ। গোল করার জন্য মুখিয়ে রোমেলু লুকাকু-অ্যালেক্সিস সানচেজের মতো তারকারা। বার্সেলোনার মন্থর ডিফেন্সে চাপ তৈরি করতে পারেন তারাই।

লিওনেল মেসি হয়তো চোট সারিয়ে এই ম্যাচে খেলবেন। তার সঙ্গে ফিরতে পারেন উসমান ডেম্বেলেও। ২০ জনের স্কোয়াডে দুজনেরই নাম রেখেছেন কোচ ভালভার্দে।

কিন্তু এর আগে বড় চোটের জন্য ভালো করে প্রি-সিজন হয়নি মেসির। ফলে ভয়ঙ্কর মেজাজে দেখা যায়নি। নতুন আসা তারকা অ্যান্থনিও গ্রিজম্যান রিয়ালের হ্যাজার্ডের মতো এখনো সেভাবে জ্বলে উঠতে পারেননি। তাই লুইস সুয়ারেজের উপর অনেকটা ভরসা রাখতে হবে ভালভার্দেকে।

বার্সা-ইন্টার ম্যাচে এর আগেও একবার বড় ভূমিকা ছিল সুয়ারেজের। তবে তিনি এই সুয়ারেজ নন, স্পেনের একমাত্র ব্যালন ডি’অর জয়ী সুয়ারেজ। যিনি ১৯৭০ সালে ইন্টারের হয়ে খেলতে গিয়েছিলেন বার্সেলোনায়। সেই শেষবার ইন্টার ন্যু ক্যাম্পে হারিয়েছিল বার্সেলোনাকে। কন্তে কি ফেরাতে পারবেন সেই দিন? নিশ্চিত নন কোনো বিশেষজ্ঞ। তবে ভালভার্দের দলের দুর্বলতাগুলো কাজে লাগাতে পারলে অসম্ভবও নয়।

বুধবার লিভারপুল খেলবে অস্ট্রিয়ার ক্লাব সাল্‌জবুর্গের বিরুদ্ধে। ইয়ূর্গেন ক্লপের দল প্রিমিয়ার লিগে যেরকম দাপটে জিতছে, তাতে এই ম্যাচেও অসুবিধা হওয়ার কথা নয়।

ফ্রান্সের লিলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে খেলবে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের চেলসি। লিভারপুলের ঠিক উল্টো বিন্দুতে ল্যাম্পার্ডের দল। প্রিমিয়ার লিগে সাত নম্বরে থাকা দলের সামনে এখন কোনো ম্যাচই তাই সহজ নয়। চোট সারিয়ে কান্তে ফিরতে পারেন এই ম্যাচে।

Tags: ইন্টার মিলানচ্যাম্পিয়ন্স লিগবার্সেলোনালিড স্পোর্টস
Previous Post

চীনের জাতীয় দিবসে রক্তাক্ত হংকং

Next Post

বাংলাদেশ সিরিজে অনিশ্চিত হার্দিক পান্ডিয়া

Next Post

বাংলাদেশ সিরিজে অনিশ্চিত হার্দিক পান্ডিয়া

অবরোধ, ধর্মঘটে অচল জাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT