চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গর্বের একুশে বর্ণিল আয়োজন

রাজু আলীম by রাজু আলীম
9:44 অপরাহ্ন 01, অক্টোবর 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

গর্বের একুশ স্লোগানে চ্যানেল আইয়ের জন্মদিন পালিত হয়েছে বিশ্বজুড়ে। ঘড়ির কাঁটায় রাত বারোটা ১ মিনিট তেজগাঁওয়ে নিজস্ব ভবনে চ্যানেল আইয়ের একুশ বছর পদার্পণের প্রথম প্রহর থেকে শুরু হয় আনন্দের বন্যা।

এই আয়োজনে অংশ নেন চ্যানেল আইয়ের পরিচালনা পর্ষদ এবং তাদের পরিবারের সদস্যসহ দেশের বিশিষ্ট নাগরিকরা। সকলের প্রত্যাশা অতীতের মতো আগামী দিনেও চ্যানেল আই তার সৃষ্টিশীল অগ্রযাত্রায় ভূমিকা রেখে যাবে।

সকালে ফুল দিয়ে চ্যানেল আইয়ের জন্মদিনে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বর্ষপূর্তি উদযাপনের অংশ হিসেবে চ্যানেল আইয়ের চেতনা চত্বরে শুরু হয় জমজমাট আয়োজন।কেক কেটে দিনব্যাপী বর্ণিল আয়োজনে জন্মদিন উদযাপন করা হয়। তেজগাঁওয়ে চ্যানেল আইয়ের নিজস্ব ভবনে কেক কাটা পর্বে সমাজের বরেণ্যজন এবং শুভানুধ্যায়ীরা অংশ নেন।

দিনব্যাপী অনুষ্ঠানে চ্যানেল আইয়ের পরিচালনা পর্ষদের পক্ষে উপস্থিত ছিলেন আবদুর রশিদ মজুমদার, জহির উদ্দিন মাহমুদ মামুন, ফরিদুর রেজা সাগর, মুকিত মজুমদার বাবু, রিয়াজ আহমেদ খান, রবিউল ইসলাম এবং শাইখ সিরাজ।

মূল মঞ্চে সারাদিন সাংস্কৃতিক আয়োজন চলে। দেশবরেণ্য বিভিন্ন শিল্পীরা সেখানে পারফর্ম করেন।সন্ধ্যায় মন্ত্রী, সাবেক মন্ত্রী, রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সবাই মিলে জন্মদিনের কেক কাটেন।

জন্মদিনে চ্যানেল আইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বাণী দেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আলাদা বাণী দেন। চ্যানেল আইয়ের জন্মদিন উপলক্ষে দেশের শীর্ষ দৈনিক পত্রিকাগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে।সারা দেশব্যাপী আনন্দ উদযাপনের মধ্য দিয়ে চ্যানেল আইয়ের জন্মদিন পালিত হয়। বিশ্বের নানা প্রান্তে আনন্দ উদযাপনের মধ্য দিয়ে চ্যানেল আইয়ের জন্মদিন পালিত হয়।

Tags: গর্বের একুশচ্যানেল আইচ্যানেল আইয়ের জন্মদিনফরিদুর রেজা সাগরশাইখ সিরাজ
Previous Post

কঠোর হতেই হবে

Next Post

দাম বাড়ার ‘কারণ’ জানেন না পেঁয়াজ ব্যবসায়ীরা

Next Post

দাম বাড়ার ‘কারণ’ জানেন না পেঁয়াজ ব্যবসায়ীরা

অসাম্প্রদায়িক বাংলাদেশের পতাকা তুলে ধরার প্রত্যাশা চ্যানেল আইয়ের কাছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT