চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উৎসবের দিনে বেদনার সুর হয়ে বাজছেন আইয়ুব বাচ্চু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:31 অপরাহ্ন 01, অক্টোবর 2019
in বিনোদন
A A

প্রতি বছরের মতো অক্টোবরের প্রথম দিন বর্ণিল সাজে চ্যানেল আই প্রাঙ্গণ! বিশ বছর পূর্ণ করে গর্বের একুশ বছরে পদার্পণ করলো দেশের প্রথম ডিজিটাল বাংলা চ্যানেল। প্রথম প্রহরে কেক কাটার মধ্য দিয়ে উদযাপনের শুরু। সকাল থেকে চ্যানেল আইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাতে প্রধান কার্যালয়ে ভিড় করছেন শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, শোবিজসহ সমাজের সর্ব অঙ্গনের মানুষ। আনন্দের এই দিনে সর্ব সাধারণের জন্য চ্যানেল আইয়ের দরোজা খোলা! অথচ এমন উৎসবমুখর দিনে কোথাও যেন বেদনার সুর!

কারণ এদিন সবাই থাকলেও, সব আয়োজন ঠিকভাবে চললেও চ্যানেল আইয়ে নেই একজন আইয়ুব বাচ্চু। চ্যানেল আইয়ের প্রতিটি জন্মদিনে যিনি থাকতেন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। যেদিন মূল মঞ্চ থাকতো তার দখলে। তার অনুপস্থিতি একটু পোড়াবে, এটা খুবই স্বাভাবিক!

২০১৮ সালের ১ অক্টোবরেও চ্যানেল আইয়ে দিনভর দেখা গেছে কিংবদন্তি মিউজিশিয়ান ও এলআরবির প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চুকে। বিভিন্ন সময় মঞ্চে ওঠেছেন। তিনি ছিলেন চ্যানেল আইয়ের পরিবারের অংশ। ভাল-মন্দের অংশিদার।

গেল বছরে যখন শেষবারের মতো চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে তিনি উঠে দর্শক মাতিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই তার সঙ্গে মঞ্চে উঠেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। মাইক্রোফোন হাতে আইয়ুব বাচ্চুকে দুটি প্রস্তাব রাখেন।

যে প্রস্তাবে বাধ্য ছেলের মতো আইয়ুব বাচ্চুও রাজি হয়েছিলেন। প্রতিজ্ঞাও করেন যে প্রস্তাব তাকে দেওয়া হয়েছে তা তিনি অবশ্যই করে দেবেন। কী ছিলো সেই প্রস্তাব? শাইখ সিরাজ আইয়ুব বাচ্চুকে উদ্দেশ্য করে বলেছিলেন, যেন চ্যানেল আইয়ের একটি নাটকে প্রধান চরিত্রে তিনি অভিনয় করেন এবং কৃষকের ঈদ আনন্দের জন্য একটি গান করে দেন!

কিন্তু তিনি তার দেওয়া সে কথা রাখতে পারেন নি। এর ক’দিন পরেই সবাইকে কাঁদিয়ে চলে গেছেন আইয়ুব বাচ্চু।

প্রায় এক বছর হতে চললো আইয়ুব বাচ্চু নেই, অন্যান্যবারের মতো চ্যানেল আইয়ের ২০ বছর পূর্তি অনুষ্ঠানে শেষ ও প্রধান আকর্ষণ হিসেবে নেই তিনি। ভবিষ্যতেও আর থাকবেন না আইয়ু বাচ্চু আর তার এলআরবি। প্রতিষ্ঠা বার্ষিকীর এই  উৎসবমুখর দিনেও তাই চ্যানেল আই পরিবার ও চ্যানেল আইয়ের দর্শকদের মধ্যে যেন তার অনুপস্থিতি বেদনা সুর হয়ে বেজে ওঠছে!
শেষবারের মতো চ্যানেল আইয়ের মঞ্চে আইয়ুব বাচ্চু:

Tags: আইয়ুব বাচ্চুচ্যানেল আইলিড বিনোদনস্মরণ
Previous Post

মেসির কর ফাঁকির মামলা খারিজ

Next Post

কানাডার ক্যালগেরিতে চ্যানেল আইয়ের জন্মদিন

Next Post

কানাডার ক্যালগেরিতে চ্যানেল আইয়ের জন্মদিন

বর্ণাঢ্য সামরিক মহড়া-চীন

চোখ ধাঁধানো সামরিক মহড়ায় চীনের কমিউনিস্ট ক্ষমতার ৭০ বছর উদযাপন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT