চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একুশ বাঙালির অহংকার, চ্যানেল আই সেই জায়গায় আজ: শাইখ সিরাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:53 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

চ্যানেল আইয়ের ২১ বছরে পদার্পণ উপলক্ষে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এক শুভেচ্ছা বাণীতে বলেছেন, একুশ বাঙালি জাতির অহংকার। এর সঙ্গে মিশে আছে আমাদের ভাষার স্বাধীনতা অর্জনের মহান স্মারক। বিশ পেরিয়ে একুশ মানে তারুণ্যের সবচেয়ে সেরা সময়। চ্যানেল আই ঠিক সেই জায়গাটিতে আজ। শুভক্ষণে চ্যানেল আই এর সামনে পেছনের সব মানুষের প্রতি উষ্ণ অভিনন্দন।

শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, ‘বিশ বছর আগে যখন চ্যানেল আইয়ের জন্ম হচ্ছে, তখন মানুষের চিন্তা ও রুচি ছিল অন্যরকম। আমরা ভেবেছি মানুষের প্রয়োজন, সুস্থ বিনোদনের কথা। মহান মুক্তিযুদ্ধ, আমাদের নিজস্ব সংস্কৃতি ও সুস্থধারার দিকে গভীর মনোযোগ রেখেছি। টেলিভিশন নামের বাক্সটিকে সত্যিকার অর্থে ‘যাদুর বাক্স’ ভেবেছি। একটি অনুষ্ঠান নির্মাণ করতে গিয়ে বহু কথা চিন্তা করতে হয়েছে। মানুষ ঘরে বসে যেটি দেখবে, তার মধ্যে জনহিতকর বিষয় থাকতে হবে। কোনো বিকৃত বা সস্তা কিছুকে তুলে ধরা যাবে না।’

‘‘এতে মানুষের যেমন অকল্যাণ হতে পারে, আমাদের গণমাধ্যমেরও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। আমরা ভেবেছি ভাষা নিয়ে, ভেবেছি সংস্কৃতি নিয়ে, ভেবেছি পরিমিতি নিয়ে। চেষ্টা করেছি সংযমের মধ্য দিয়ে মানুষের সামনে এমন কিছু উপস্থাপন করতে, যার মাধ্যমে মানুষই টের পাবে গণমাধ্যমের শক্তি। আমরা আমাদের সেই অঙ্গীকারের জায়গাটিতে একই রকম থাকতে চেষ্টা করেছি। কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির বিস্ময়কর বিকাশ আর গণমাধ্যমের বহুমুখী ও বহুরূপী ভাংচুরের যুগে অন্যরকম এক প্রতিযোগিতার মধ্যে পড়ে গেছে সুস্থধারার গণমাধ্যম। অবারিত অনলাইন ও সামাজিক মাধ্যমের যুগে যখন প্রচার, প্রকাশ বা পরিবেশনের কোনো সম্পাদনা ও পরিমিতি থাকছে না, সেখানে মানুষের রুচিকে সুস্থধারার পক্ষে ধরে রাখাটি অন্যরকম এক চ্যালেঞ্জ।’’

শাইখ সিরাজ আরো বলেন, ‘তারপরও বিশ্বাস করি, টেলিভিশন নামের এই গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তি হচ্ছে নির্মাণের সৌকর্য ও রুচির জায়গাটি। মানুষ ঠিকই তার শুদ্ধতার ক্ষেত্রটি খুঁজে নিতে পারবে। যুগসন্ধীকালীন যে ধোঁয়া উড়ছে, তা সরিয়ে মানুষ ঠিকই সঠিক আগুনকে খুঁজে নিতে পারবে। টেলিভিশন দিনে দিনে আরো বেশি শক্তি নিয়ে জেগে উঠবে কারণ, মানুষ এখন সেটি দেখতে পাচ্ছে কম্পিউটার, ট্যাব থেকে শুরু করে হাতের মুঠোয় থাকা মোবাইলে। অদূর আগামীতে আরো বিস্ময় অপেক্ষা করছে। এগুলো সময়েরই দান। সভ্যতা এগিয়ে যাবে, বিজ্ঞান বিকশিত হবে। মানুষ ঠিকই খুঁজে নেবে তার কল্যাণের জায়গাটি।’

১৯৯৯ সালের ১ অক্টোবর যাত্রা শুরু করে চ্যানেল আই। যাত্রার ঠিক দুই বছর পর একই দিন চালু হয় চ্যানেল আই সংবাদ। অগ্রযাত্রার ধারাবাহিকতায় ২০১৫ সালের ২০ এপ্রিল যাত্রা শুরু করে চ্যানেল আই অনলাইন।

প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ১ অক্টোবর দিনভর নানা আয়োজন রেখেছে চ্যানেল আই। যেখানে সমাজের সব অঙ্গনের বরেণ্যজনরা অংশ নেবেন।

Tags: চ্যানেল আইশাইখ সিরাজ
Previous Post

গর্বের ২১ বছরে দর্শকই যখন অনুপ্রেরণা

Next Post

লাল-সবুজকে হৃদয়ে আর চোখের পাতায় ধারণ করে চ্যানেল আই: ফরিদুর রেজা সাগর

Next Post
ফরিদুর রেজা সাগর

লাল-সবুজকে হৃদয়ে আর চোখের পাতায় ধারণ করে চ্যানেল আই: ফরিদুর রেজা সাগর

কল্যাণ আর আনন্দের বার্তা নিয়ে চ্যানেল আই পৌঁছে যাক বিশ্বময়: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT