চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আড়াই কোটি টাকার সেতু সচলে ব্যয় আরও সোয়া কোটি

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
1:11 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের নাগরপুরের নোয়াই নদীর উপর আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি দুই বছর ধরে ব্যবহার অনুপযোগী থাকায় তা সচল করতে একই প্রতিষ্ঠানকে প্রায় সোয়া কোটি টাকার (১ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৯০ টাকা) নতুন করে কার্যাদেশ দেয়া হয়েছে।

 

সংশ্লিষ্ট দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

সেতুর দু’পাশে সংযোগ সড়ক না থাকায় দীর্ঘদিন ধরে সেতুটি ব্যবহার করা যাচ্ছে না। যোগাযোগের স্বার্থে জীবনের ঝুঁকি নিয়ে সেতুর নীচে দিয়ে খেয়া নয়তো পানির মধ্যে পায়ে হেঁটেই চলাচল করতে হয় এলাকাবাসীকে।

এরআগে নোয়াই নদী পাড়ের লাখ মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যাদেশ পেয়ে ২০১৬ সালের ১০ আগস্ট ২ কোটি ৯৭ লক্ষ ১৬ হাজার ৭৪৩ টাকা ব্যয়ে ৭২.৬ মিটার দীর্ঘ এ সেতুর নির্মাণ কাজ শুরু করেছিল। যা ২০১৭ সালের ৯ আগস্ট শেষ করার কথা থাকলেও দু’পাশের সংযোগ সড়ক তৈরি না করেই প্রায় ২ কোটি ৫২ লাখ টাকা বিল উঠিয়ে সকল প্রকার কাজ বন্ধ করে দেয় মেসার্স দাস ট্রেডার্স নামক ঠিকাদার প্রতিষ্ঠানটি।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স দাস ট্রেডার্স সংযোগ সড়ক তৈরি না করায় এতদিনেও তা কোনো কাজেই আসেনি ১৫ গ্রামের কয়েক লাখ মানুষের। আবার সেতুটি সচল করতে সংযোগ সড়ক নির্মাণে সম্প্রতি প্রায় সোয়া কোটি টাকার কার্যাদেশ পেয়েছে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান।

এর জন্য মূল সড়ক থেকে বাইরে গিয়ে ত্রুটিপূর্ণ নকশায় সেতু নির্মাণ, ভূমি অধিগ্রহণ না করেই সংযোগ সড়ক নির্মাণসহ কর্তৃপক্ষের নানা অব্যবস্থাপনার কারণেই সাধারণ মানুষের চরম ভোগান্তির অবসান হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

বর্ষাকালে ভোগান্তির মাত্রা বেড়ে যায় কয়েকগুণ। কখনো কখনো খেয়া নৌকা ডুবে ঘটে দুর্ঘটনা। সব থেকে বেশি ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থীদের।

অ্যাপ্রোচ অংশের জন্য ঠিকাদারকে কার্যাদেশ দেয়া হয়েছে। অল্প সময়ের মধ্যেই ভোগান্তির অবসান হবে বলে দাবি করেছেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার এলজিইডি প্রকৌশলী মো. শাহিনুর আলম।

ব্যয় বাড়ার কথা স্বীকার করলেও ঠিকাদার নিয়োগে যথাযথ নিয়ম অনুসরণ করা হয়েছে বলেও জানান তিনি। আগের প্রতিষ্ঠান কাজ পাওয়া কাকতালীয় বলেও মন্তব্য করেছেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী গোলাম আজম।

সকল জটিলতার অবসান ঘটিয়ে সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে সেতুটি দ্রুত সচল করার দাবি স্থানীয়দের।

Tags: টাঙ্গাইলনাগরপুরসেতু
Previous Post

নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

Next Post

ধাক্কার অপেক্ষায় প্রোটিয়ারা

Next Post

ধাক্কার অপেক্ষায় প্রোটিয়ারা

চিকিৎসার জন্য ঢাকায় গোপালগঞ্জের ভিসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT