চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শকবান্ধব শুভ, প্রথম দিনে সফল ‘সাপলুডু’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:28 অপরাহ্ন 28, সেপ্টেম্বর 2019
in বিনোদন
A A

সিনেমা হিট করতে ভাল গল্প ও নির্মাণ যেমন জরুরী, তেমনি প্রচারণারও কোনো বিকল্প নেই। ঢাকাই ছবিতে প্রচারণাকে খুব বেশি গুরুত্ব দেয়া হয় না। যার ফলে বেশিরভাগ সময় ‘দর্শক শুন্য হল’, এমন খবরই চোখে পড়ে। কিন্তু ব্যতিক্রম ছিলো আয়নাবাজি, ঢাকা অ্যাটাক ও দেবীর মতো ছবিগুলো। ভাল প্রচারণার ফল হাতেনাতে পেয়েছেন ছবি সংশ্লিষ্টরা।

প্রচারণা নিয়ে ঢাকাই ছবির নির্মাতা ও প্রযোজকদের প্রধান অভিযোগ, সিনেমা নির্মিত হওয়ার পর তারকাদের আর খোঁজে পাওয়া যায় না। অভিনয় শেষ করেই দায়িত্ব শেষ, এমন প্রবণতা সবার মধ্যে! কিন্তু এমন অভিযোগের বাইরে গিয়ে ব্যতিক্রম চিত্রনায়ক আরিফিন শুভ।

শুক্রবার মুক্তি পেল তার অভিনীত ছবি ‘সাপলুডু’। আর এই ছবি মুক্তির আগে থেকেই প্রচারণায় সব সময়ই নির্মাতার পাশে ছিলেন আরিফিন শুভ। দিনভর ছুটেছেন ‘সাপলুডু’র খবর নিয়ে। ছবি মুক্তির দিনেও অন্য কিছু ভাববার ফুসরত ছিলো না তার। সারাদিন ছিলেন দর্শকের সঙ্গে! তার এমন পেশাদারি আচরণে সন্তুষ্ট নির্মাতা গোলাম সোহরাব দোদুল।

তিনি বলেন, একটি ছবি নির্মাণ মানে টিম ওয়ার্ক। এখানে একার কিছু করার নেই। ছবিকে যদি প্রোডাক্ট হিসেবে দেখি তাহলে এটার বিক্রি পর্যন্ত পুরো টিমকে কাজ করতে হয়। সে হিসেবে আমি সন্তুষ্ট যে, সাপলুডু নির্মাণ থেকে শুরু করে একেবারে দর্শকের হাতে তুলে দেয়া পর্যন্ত শুভসহ অন্যান্যরা আমাদের সাথে ছিলেন।

শুক্রবার দেশব্যাপী ৪২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘সাপলুডু’। এদিন রাজধানীর নিউ মার্কেট এলাকার প্রেক্ষাগৃহ বলাকাতে সাধারণ দর্শকের সাথে প্রথম শোয়ে উপস্থিত ছিলেন দোদুল, শুভসহ পুরো সাপলুডু টিম। দোদুল জানালেন, এটা একেবারে অবাক করার দৃশ্য ছিলো। দর্শকের যে পরিমাণ সাড়া প্রথম দিনে আমরা পেয়েছি, এটা আমাদের ভাবনাতেও ছিলো না। সাপলুডুর প্রতি মানুষ যে ভালোবাসা দেখিয়েছেন, এটা অকল্পনীয়। এমন ভালোবাসা সাহস যুগায়, সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা যুগায়।

বলাকায় শুভকে পেয়ে মাতোয়ার হয়ে গিয়েছিলেন সাধারণ দর্শক। তাকে এক নজর দেখতে হুড়োহুড়ি লেগে যায় পুরো নিউ মার্কেট এলাকাতে। এসময় দর্শকের মাঝে নেমে আসেন তিনি। কথা বলেন ‘সাপলুডু’ নিয়ে।

শুধু বলাকায় নয়, বসুন্ধরা সিনেপ্লেক্সসহ রাজধানীতে আরো বেশ কয়েকটি প্রেক্ষাগৃহ প্রদর্শন করেন দোদুল, শুভসহ সাপলুডু টিম। নির্মাতা জানান, সবগুলো হলেই ব্যাপক সাড়া পেয়েছি আমরা। একটা অভূতপূর্ব দৃশ্য ছিলো ‘সাপলুডু’ মুক্তির প্রথম দিন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন। এদিন খুব একটা প্রচারণায় যাচ্ছে না ‘সাপলুডু’ টিম। দোদুল জানালেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে আমরা প্রচারণা কিছুটা শিথিল করেছি। তাকে আমাদের সাপলুডু টিমের তরফ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। শুধুমাত্র ব্লকবাস্টারে যাবো একবার।

টিজার ও ট্রেলারেই সাড়া ফেলেছিলো ‘সাপলুডু’। যা প্রকাশের পর প্রশংসা পেয়েছেন নির্মাতা। ছবিতে তারিক আনাম খান, জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলু, শতাব্দী ওয়াদুদ ও রুনা খানদের উপস্থিতি সবার মধ্যে ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরী করেছে। ট্রেলারে একটু ঝলক দেখেই চরিত্রাভিনেতাদের লুক, সংলাপ ও অভিনয়ের প্রশংসা করছেন দর্শক। আলাদাভাবে প্রশংসা পাচ্ছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম।

Tags: আরিফিন শুভগোলাম সোহরাব দোদুলজাহিদ হাসানতারিক আনাম খানমিমরুনা খানলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসাপলুডুসালাহউদ্দিন লাভলুসিনেপ্লেক্স
Previous Post

প্রধানমন্ত্রীর জন্মদিনে জাবি ছাত্রলীগের আনন্দ র‌্যালি

Next Post

‘আপনার মুখের দিকে তাকালে একজন সফল মাকে দেখা হয়ে যায়’

Next Post

‘আপনার মুখের দিকে তাকালে একজন সফল মাকে দেখা হয়ে যায়’

প্রতারকদের হাতে অলিম্পিকের ৭ হাজার টিকিট!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT