চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা উপস্থিতি এখন আঞ্চলিক নিরাপত্তা ইস্যু: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:54 পূর্বাহ্ন 28, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

রোহিঙ্গা সঙ্কট সমাধানে জাতিসংঘে আবারও চার দফা প্রস্তাবনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গাদের উপস্থিতি শুধু ক্যাম্পের মধ্যেই নয় বরং আঞ্চলিক নিরাপত্তার ইস্যু হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন প্রধানমন্ত্রী।

জাতিসংঘের ৭৪তম অধিবেশনে দেয়া ভাষণে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’র কথা তুলে ধরার পাশাপাশি জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে নিজের কঠোর অবস্থানের কথা জানান তিনি। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান শেখ হাসিনা।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনের সভাপতিকে ধন্যবাদ জানিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনুসরণ করে আরও একবার বাংলায় ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯৭৪ সালে বঙ্গবন্ধুর দেওয়া ভাষণকে উদ্ধৃতি করে প্রধানমন্ত্রী জাতিসংঘকে মানুষের ভবিষ্যৎ আশা-আকাঙ্খার কেন্দ্রস্থল হিসেবে উল্লেখ করে জানান: আগামী বছর বঙ্গবন্ধুর দর্শন ও চিন্তাধারার প্রতিফলন নিয়ে জাতিসংঘে তার জন্মশত বার্ষিকী উৎযাপনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।

দারিদ্র্য দূরীকরণ, মানসম্মত শিক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নেওয়া পদক্ষেপে জাতিসংঘের উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি; এসব ক্ষেত্রে বাংলাদেশের নিজস্ব উদ্যোগের কথাও তুলে ধরেন সরকার প্রধান।

বাংলাদেশ ‘উন্নয়নের বিস্ময়’ হিসেবে আলোচিত হচ্ছে উল্লেখ করে ‘আমার গ্রাম আমার শহর’, ‘আশ্রায়ণ’, ‘আমার বাড়ি আমার খামার’-এর মত নিজস্ব উদ্যোগের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, নারী-পুরুষ সমতা এবং বিদ্যালয়ে শতভাগ ভর্তির মাইলফলক অর্জনের পথেও হাঁটছে বাংলাদেশ।

খাদ্য নিরাপত্তা, নিরাপদ পানি, জলবায়ু পরিবর্তন, টেকসই পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে নেওয়া উদ্যোগের কথা তুলে ধরার পাশাপাশি সন্ত্রাস-দুর্নীতির বিরুদ্ধে তার কঠোর অবস্থানের কথাও জানান শেখ হাসিনা।

রোহিঙ্গা সঙ্কট সমাধান না হওয়াকে দুঃখজনক বলে অভিহিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করিয়ে দেন, রোহিঙ্গা সমস্যা প্রলম্বিত হয়ে তৃতীয় বছরে পদার্পন করছে।

মিয়নামার সরকার এবং তাদের নিজস্ব নাগরিক রোহিঙ্গাদের মধ্যকার সমস্যার বোঝা বাংলাদেশ বহন করে বেড়াচ্ছে উল্লেখ করে এর সমাধান তাদেরই করতে হবে বলে জানান প্রধানমন্ত্রী। রোহিঙ্গাদের নিরাপদ, সুরক্ষিত ও সম্মানের সঙ্গে স্বেচ্ছায় রাখাইনে নিজ গৃহে ফিরে যাওয়াকেই সমাধান উল্লেখ করে জাতিসংঘের ৭২তম অধিবেশনের ৫ দফার সঙ্গে এবার আরও চারটি প্রস্তাবনা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

এ সময় উন্নয়ন ব্যবস্থাপনাসহ অন্যান্য ক্ষেত্রে গৃহীত জাতিসংঘের সংস্কার উদ্যোগ এবং নতুন প্রজন্মের জাতিসংঘ ব্যবস্থাকেও স্বাগত জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি ফিলিস্তিনি জনগণের পক্ষে আবারও বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করেন শেখ হাসিনা।

Tags: প্রধানমন্ত্রীরোহিঙ্গাশেখ হাসিনা
Previous Post

শুভ জন্মদিন প্রধানমন্ত্রী

Next Post

এনআরসি নিয়ে বাংলাদেশের উদ্বেগের কিছুই নেই: শেখ হাসিনাকে মোদি

Next Post

এনআরসি নিয়ে বাংলাদেশের উদ্বেগের কিছুই নেই: শেখ হাসিনাকে মোদি

ভাঙ্গারি দোকানে পাওয়া গেল ঋত্বিক ঘটকের কবিতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT