চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফের আলোচনায় অপু বিশ্বাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:53 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2019
in বিনোদন
A A

২০১৭ সালের পর বিভিন্ন সময় সংবাদের শিরোনাম হয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ফের আলোচনায় এই নায়িকা। তবে এবার একটু স্পর্শকাতর বিষয়ে খবর হলেন এই অভিনেত্রী! 

জন্মগতভাবেই সনাতন ধর্মের অনুসারি অপু বিশ্বাস। কিন্তু ২০১৭ সালে দেশের তারকা অভিনেতা শাকিব খানের সঙ্গে বিয়ের খবর ফাঁস হওয়ার পর নিজেই বিভিন্ন গণমাধ্যমে দেয়া সাক্ষাতকারে ধর্মান্তরিত হয়ে ‘ইসলাম ধর্ম’ গ্রহণ করেছেন বলে জানান অপু।

শুধু তাই নয়, নিজের অভিনীত ‘রাজনীতি’ নামের একটি ছবির প্রচারণায় লাইভে এসে নিজেই জানিয়েছিলেন যে তিনি নিয়মিতই নামাজ পড়েন, রোজা রাখেন এবং এগুলো কেউ তাকে শেখায়নি, বরং নিজেই বই পড়ে এগুলো শিখে নিয়েছেন।

তবে ধর্ম নিয়ে ফের ভোল পাল্টালেন অপু বিশ্বাস। নিজেই উস্কে দিলেন নতুন বিতর্ক! সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে অপু নিজেকে ‘মনে প্রাণে হিন্দু ধর্মের অনুসারী’ বলে জানান। শাকিব-অপুর সন্তান আব্রাম খান জয়কেও হিন্দুরীতিতে বড় করছেন বলে ইঙ্গিত দেন অপু।

বিষয়টি নিয়ে সমালোচনায় মেতেছে নেটিজেনরা। খোদ অপু বিশ্বাসের ভক্তরাই বলছেন, ধর্ম নিয়ে একমুখে দুই কথা বলছেন অপু! অনেকে বলছেন, ধর্ম মানুষের খুব স্পর্শকাতর একটি বিষয়, এটি পালন করা বা না করা খুবই ব্যক্তিগত বিষয়। তাহলে বারবার ধর্মকে কেন সামনে নিয়ে আসছে অপু?

ধর্ম নিয়ে সাম্প্রতিক আলোচনা-সমালোচনার প্রেক্ষিতে যোগাযোগ করা হয় অপু বিশ্বাসের সাথে। ধর্ম নিয়ে এক মুখে দুই কথা কেন?-এমন প্রশ্নেরও উত্তর দেন তিনি। বলেন: ধর্ম চেঞ্জ করতে হলে খাতা, বিভিন্ন নথিতে করতে হয়। আমার ক্ষেত্রে সেসব করা হয়নি। তবে এটা সত্যি আমি নামাজ পড়েছি, রোজা করেছি। তবে কখনো গরুর মাংস খাইনি। আমি মনে প্রাণে হিন্দুই ছিলাম। আগে কিছু নিউজে বলেছি আমি রোজা করি, নামাজ পড়ি। গত ঈদেও তিনটি খাসি কোরবানি দিয়েছি। হ্যাঁ, আমি সবকিছু সম্মান করি। কারণ, ৯ বছর আমি মুসলিম ধর্মে কাটিয়েছি। কিন্তু আমার সংসার সেখানে আর নেই।

শাকিবকে ভালোবেসে ধর্মান্তরিত হয়েছিলেন, যেহেতু তার সাথে আর সম্পর্ক নেই তাই নিজের ধর্মের রীতিনীতিই পালন করছেন বলেও জানান অপু বিশ্বাস। তিনি বলেন, আজ বাদে কাল আমি মারা গেলে আমার দাফন নয়, দাহ (আগুনে পোড়ানো) হবে। আমার সাথে একজন মুসলিমের বিয়ে হয়েছে। তার আচার রীতি আমি মেনে নিয়েছি। চেয়েছিলাম আমার সংসারটা টেকাতে। কিন্তু সেখানে আমার সংসার নাই। শাকিবের মা-বাবা সবাই জানতো আমি সবসময় পূজা করতাম।

পুত্র আব্রাম খান জয়ের প্রসঙ্গে জানতে চাইলে অপু বিশ্বাস এ ব্যাপারে কোনো কথা বলতে চাননি। শুধু বলেন, জয় কোন ধর্মের সেটা ভবিষ্যৎ বলে দেবে। তাকে নিয়ে এখন কোনো কথা নয়। আর আমার ভবিষ্যৎ কী হবে সেটা পুরোপুরি আমার পরিবারের উপর ছেড়ে দিয়েছি (অপু বিশ্বাসের অডিওটি শুনতে ক্লিক করুন এখানে)।

এদিকে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) তিন বছর পূর্ণ করে চতুর্থ বর্ষে পা রাখলো শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম গ্রহণ করেন এই তারকা পুত্র।

Tags: অপুঅপু বিশ্বাসআব্রাম খান জয়ধর্মলিড বিনোদনশাকিব খানসুপারস্টার
Previous Post

বিসিবি পরিচালক লোকমান ভূঁইয়া ২ দিনের রিমান্ডে

Next Post

ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়ায় তথ্যফাঁসকারী ‘একজন সিআইএ কর্মকর্তা’

Next Post

ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়ায় তথ্যফাঁসকারী ‘একজন সিআইএ কর্মকর্তা’

আদালতের ডাকে সাড়া দেননি সালমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT