চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাতিটি শেষ পর্যন্ত মরেই গেল!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:48 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2019
in আন্তর্জাতিক
A A

পোশাকের আড়ালে জরাজীর্ণ কঙ্কালসার শরীর ঢেকে উৎসবে অংশ নেয়া শ্রীলংকার ৭০ বছরের সেই হাতিটি অবশেষে মরেই গেল। মঙ্গলবার রাতে কেগাল্লে শহরে মৃত্যু হয় হাতিটির।

দেশটির প্রাণিসম্পদ বিভাগ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সরকার হাতিটির ময়নাতদন্তের নির্দেশও দিয়েছে।

হাতি বিশেষজ্ঞ জয়ন্ত জয়বর্ধনে বলেন, হাতিটির সঙ্গে অন্যায় করা হয়েছে। এটি অপুষ্টিতে ভূগছিল। এটি যে এতদিন বেঁচে ছিল এটাই আশ্চর্যজনক।

এনডিটিভি জানায়, অপুষ্টিতে ভুগে জরাজীর্ণ কঙ্কালসার অবস্থায় ছিল ‘তিকিরি’ নামক হাতিটি। এরপরও উৎসবে মানুষকে বিনোদন দেয়া থেকে রেহাই মিলতো না তার। পোষাকের আড়ালে শরীরের দুর্বলতা ঢেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করানো হতো তিকিরিকে।

গত মাসে ক্যান্ডিতে বুদ্ধধর্মীয় একটি উৎসবে রঙবেরঙের পোশাকে সাজিয়ে অন্যান্য হাতির সঙ্গে তিকিরিকেও হাজির করা হয়। এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ব্যাপক সমালোচনার মুখে পরে তাকে ওই উৎসব থেকে সরিয়ে নেয়া হয়।

প্রাণী প্রেমীরা এ ঘটনার জন্য কর্তৃপক্ষের ব্যাপক সমালোচনা করেন। হাতি সংরক্ষণ ফাউন্ডেশনের চেয়ারম্যান লেক ছেইলার্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, সাজসজ্জার কারণে দর্শকরা বুঝতেই পারেননি তিকিরি কতটা দুর্বল ছিল।

পরে দেশটির প্রাণিসম্পদ মন্ত্রী জন অমরাতুঙ্গা ঘটনা তদন্তের নির্দেশ দেন। যদিও সেই তদন্তের অগ্রগতি সম্পর্কে জানা যায়নি।

Tags: হাতির মৃত্যু
Previous Post

সিনেমায় কাজ কম, ব্যবসা শুরু করলেন এই কমেডিয়ান

Next Post

লটারিতে হেরে সেমিতে ভুটানকে পেল বাংলাদেশ

Next Post

লটারিতে হেরে সেমিতে ভুটানকে পেল বাংলাদেশ

জরুরি নাগরিক সেবাগুলো এভাবেই কার্যকর হোক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT