চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:19 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A
রোহিঙ্গা-মিয়ানমার-rohingya

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিরাপদ ও মযার্দার সঙ্গে তাদের নিজ আবাসভূমি রাখাইনে ফিরে যাওয়ার অনুকুল পরিবেশ সৃষ্টি করার জন্য মিয়ানমারের প্রতি আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস বুধবার এক বিবৃতিতে বলেছে: জীবনের নিরাপত্তাহীনতায় নিজ বাসভূমি থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদার সাথে এবং স্থায়ী প্রত্যাবাসনের জন্য পরিবেশ সৃষ্টি করতে আমরা আবারও মিয়ানমারের প্রতি আহবান জানাচ্ছি।

বিবৃতিতে বলা হয়: বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের দেশে ফিরে যেতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে মিয়ানমারকে উৎসাহিত করছে যুক্তরাষ্ট্র।

বিবৃতিতে আরও বলা হয়: রোহিঙ্গা এবং স্বাগতিক বাংলাদেশি নাগরিক ও গৃহহারা রোহিঙ্গা এবং মিয়ানমারের অন্যান্য ক্ষতিগ্রস্ত লোকদের জন্য যুক্তরাষ্ট্র আজ নিউইয়র্কে আরও ১২৭ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের অতিরিক্ত মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে।

এতে বলা হয়, এই তহবিল বাংলাদেশে আশ্রয় নেয়া ৯ লাখের অধিক রোহিঙ্গার জরুরী প্রয়োজন মেটাতে সহায়তা করবে। দেশ থেকে পালিয়ে আসা এ সকল রোহিঙ্গার মধ্যে অধিকাংশই নারী ও শিশু। যুক্তরাষ্ট্র ২০১৭ সালের আগস্ট মাসে সহিংস ঘটনার পর মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের এ পযর্ন্ত ৬৬৯ মিলিয়ন মার্কিন ডলারের বেশি মানবিক সহায়তা দিয়েছে।

যুক্তরাষ্ট্র বলেছে: বাংলাদেশ সরকার রোহিঙ্গা সংকটের মানবিক সহায়তার আহবানে সাড়া দিয়ে ক্ষতিগ্রস্ত লোকদের কাছে সহায়তা পৌছে দিতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

বিবৃতিতে আরও বলা হয়: রোহিঙ্গাদের সহায়তাদানকারী বাংলাদেশি নাগরিকদের কাছে মানবিক ও উন্নয়ন সহায়তা পৌছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে যুক্তরাষ্ট্রের একার পক্ষে এই সংকট মোকাবেলায় প্রয়োজনীয় সহায়তা দেয়া সম্ভব নয়।

এজন্য সাম্প্রতিক মাসগুলোতে রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানে এগিয়ে আসতে জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

Tags: যুক্তরাষ্ট্ররোহিঙ্গা
Previous Post

‘ঢাকাই ছবিতে জাফর ইকবালের মতো সম্পূর্ণ নায়ক আর আসেনি’

Next Post

সিনেমায় কাজ কম, ব্যবসা শুরু করলেন এই কমেডিয়ান

Next Post

সিনেমায় কাজ কম, ব্যবসা শুরু করলেন এই কমেডিয়ান

হাতিটি শেষ পর্যন্ত মরেই গেল!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT