চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভ্যাকসিন হিরো’ সম্মাননা পাওয়ায় প্রধানমন্ত্রীকে আ. লীগের অভিনন্দন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:26 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, রাজনীতি
A A
জাতিসংঘ-প্রধানমন্ত্রী-ভ্যাকসিন হিরো পুরস্কার

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিশুদের টিকাদান কর্মসূচিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য মর্যাদাপূর্ণ ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননা পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

মঙ্গলবার দলের পক্ষ থেকে সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা শুধু উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্যই কাজ করে যাচ্ছেন তা নয়, একইভাবে তিনি দেশের জন্য মানসম্মত উন্নত, স্বাস্থ্যকর নাগরিক সৃষ্টির লক্ষ্যেও নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।এ কারণেই বর্তমান সরকার একটি যুগোপযোগী, আধুনিক স্বাস্থ্যনীতি প্রণয়ন করেছে এবং এই নীতির আওতায় দেশের সকল শিশুর জন্য শতভাগ টিকাদান কর্মসূচি সাফল্যের সাথে সম্পন্ন করেছে।

‘‘ফলে বাংলাদেশে আজ মা ও শিশু মৃত্যুহার উল্লেখ্যভাবে হ্রাস পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মর্যাদাপূর্ণ ‘ভ্যাকসিন হিরো সম্মাননা প্রাপ্তি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার অব্যাহত অগ্রগতির প্রতিফলন।’’ যোগ করেন ওবায়দুল কাদের।

বাংলাদেশে টিকাদান কর্মসূচির ব্যাপক সফলতার জন্য সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন (জিএভিআই) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার প্রদান করেন।

Tags: আওয়ামী লীগভ্যাকসিন হিরো
Previous Post

ঘর থেকেই শুরু হোক সচেতনতা

Next Post

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে বহু হতাহত

Next Post

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে বহু হতাহত

১০ ডিসেম্বরের মধ্যে ঢাকা জেলার সকল সম্মেলন সম্পন্ন করার নির্দেশ আ.লীগের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT