চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালিতে শান্তিরক্ষীরাই সন্ত্রাসীদের মূল লক্ষ্যে পরিণত হচ্ছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:38 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2019
in বাংলাদেশ
A A

পশ্চিম আফ্রিকার দেশ মালি। বিশ্বের যে ছয়টি দেশে বাংলাদেশ শান্তিরক্ষী মিশন কাজ রয়েছে এরমধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এই স্থানটি। প্রতিকূল আবহাওয়ার পাশাপাশি শান্তিরক্ষীরাই এখানকার সন্ত্রাসীদের মূল লক্ষ্যে পরিণত হচ্ছেন। সব প্রতিকূলতাকে জয় করে বাংলাদেশি শান্তিরক্ষীরা কাজ করছেন সাফল্যের সাথে যা প্রশংসা কুড়িয়েছে জাতিসংঘ কর্মকর্তাদের।

এখানে মৃত্যু ওঁৎ পেতে আছে প্রতিটি পদক্ষেপে অথচ কর্তব্যের ভিউ ফাইন্ডারে সদা সতর্ক চোখ জলপাই রঙ্গের পোশাক আর নীল হেলমেটের।

ইউরিনিয়াম, হিরা আর সোনা সমৃদ্ধ পশ্চিম আফ্রিকার দেশ মালি, বাংলাদেশের প্রায় নয় গুণ বড় হলেও জনসংখ্যা মাত্র দেড় কোটি। ২০১২ সালে দেশের উত্তরাংশে তুয়ারেগ বিদ্রোহীরা যে সশস্ত্র সংঘাত শুরু করেছিলো তা এখনও চলছে বিভিন্ন গ্রুপের মধ্যে। এখানে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনী যোগ দেয় ২০১৩ সালে।

মালির রাজধানী বামাকোসহ গাও, কিডাল, তিমবুক্ত, মপতিতে শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসেবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। ব্যানব্যাট সিক্স, ব্যানইঞ্জিনিয়ার এবং ব্যানসিগ এই তিনটি কনটিনজেন্টের ১২০৭ জন সদস্য রয়েছে শান্তিরক্ষী হিসেবে বলে জানিয়েছেন মালির মিনুসমার কান্ট্রি সিনিয়র কর্ণেল এম খায়ের উদ্দীন।

যে আটটি স্থানে জাতিসংঘের হয়ে বাংলাদেশের শান্তিরক্ষীরা কাজ করছে তার মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও প্রতিকুল পরিস্থিতি এখানে। রয়েছে জঙ্গি-সন্ত্রাসী তার সঙ্গে বিদ্রোহী জাতিগোষ্ঠি। গত ছ’বছরে ১৪জন শান্তিরক্ষী সদস্যের আত্মাহুতি মিশে আছে এই মালির মাটিতে। শত প্রতিকুলতার পরও দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে প্রশংসিত বাংলাদেশ বলে জানিয়েছেন মালির এসআরএসজি মাহামাত সালেহ আনাদিফ।

মে. জেনারেল আমাদো ক্যান, এ্যাকটিং ফোর্স কামান্ডার বলেন,বাংলাদেশ সেনাবাহিনীর সাহসী সেনানীরা অহঙ্কারের উপমা। কেবল বাংলাদেশেই নয়, গোটা পৃথিবীতে আজ তারা শান্তির বাতিওয়ালা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে

Tags: জাতিসংঘমালি
Previous Post

প্রোটিয়া সিরিজে ছিটকে গেলেন বুমরাহ

Next Post

ঘরে ঘরে ক্যাসিনো, প্রকল্পের নামে লুটপাট চলছে: মির্জা ফখরুল

Next Post

ঘরে ঘরে ক্যাসিনো, প্রকল্পের নামে লুটপাট চলছে: মির্জা ফখরুল

ঝরেই চলেছে ‘বেরসিক’ বৃষ্টি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT